Tuesday, June 23, 2026

16Akrur Dutta Lane, কলকাতার এই বাড়ির আনাচে-কানাচেও ছড়িয়ে সুর সম্রাজ্ঞীর স্মৃতি

Date:

Share post:

হাসপাতালে ২৭ দিনের দীর্ঘ লড়াইয়ের পর স্তব্ধ হলো কোকিলকণ্ঠী। সকলের চোখের জলে সুরালোকে পাড়ি দিলেন ভারতরত্ন কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর। মানুষের হৃদয়ে রেখে গেলেন তাঁর সৃষ্টি। সুর সম্রাজ্ঞীর স্মৃতির মালায় জড়িয়ে রয়েছে আমাদের শহর তিলোত্তমা কলকাতাও।

আরও পড়ুন:Accident:নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে সজোরে ধাক্কা গাড়ির, মৃত ৪

মধ্য কলকাতার বউবাজার এলাকার 16 Akrur Dutta Lane-এ বাড়ি বিখ্যাত সুরকার ভি বালসারার। সময়টা ছয়ের দশক। বিদ্যাপতি সিনেমার একটি গানের জন্য সুরকার বালসারা বেছে নিয়েছিলেন সুরকার লতা মঙ্গেশকারকে। তাঁর ডাকে কলকাতায় এসে “মেরে নেয়না সাওয়ন ভাদো” গানের রিহার্সাল হয়েছিল বালসারার কলকাতার এই বাড়িতেই। বিদ্যাপতি সিনেমার গানের জন্য মাত্র ১টাকা পারিশ্রমিক নিয়েছিলেন লতা মঙ্গেশকর।

তখন রেকর্ডিং হত বালসারার কয়েকটি বাড়ি পরেই হিন্দুস্তান রেকর্ড কোম্পানি স্টুডিওতে। গানের রিহার্সাল শুধু নয়, জমিয়ে আড্ডাও হতো বালসারার মধ্য কলকাতার এই বাড়িতেই। জানা যায়, লতা মঙ্গেশকার নিজের হাতে একটি দুর্গা মায়ের ছবি এই বাড়িতে রেখেছিলেন। যখনই কলকাতায় আসতেন, এই বাড়িতে এসে দুর্গা মায়ের সেই ছবিতে প্রণাম করে তবেই কাজে বেরোতেন।

এখনও বালসারার এই বাড়িতে রয়েছে লতার রিহার্সালের সময়কার বাদ্যযন্ত্র। কিছুটা অনাদরে অযত্নে পড়ে রয়েছে সেগুলি। উপরে পুরু ধুলোর আস্তরন। মেরামতির অভাবে ঘরের দেওয়াল থেকে খসে পড়ছে চুন। প্রায় পাঁচ দশক ধরে এই বাড়ির আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে লতার অনেক অজানা স্মৃতি।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...