Tuesday, June 16, 2026

ভোটের আগে ফের ভাটপাড়ায় তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি

Date:

Share post:

পৌরসভা ভোটের আগে ফের ভাটপাড়ায় চলল গুলি। ফের তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ বিজেপি আশ্রিত দু্ষ্কৃতীদের দিকে। ঘটনা ভাটপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনিতে। যদিও অল্পের জন্য রক্ষা পান ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাজ বিশ্বাস।

এই ঘটনার পর ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাজ বিশ্বাস বলেন, “রবিবার সকাল থেকে দেওয়াল লিখনে ব্যস্ত ছিলাম। বাড়ি ফেরার পথে রামনগর কলোনির যুবকবৃন্দ ক্লাবের মাঠে গাড়ির সামনে দাঁড় করিয়ে মোবাইলে কথা বলছিলাম। তখনই আচমকা মুখ ঢেকে বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে গুলি চালায়। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। গাড়ির কাঁচে লাগে।”

 

Related articles

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...