Friday, April 3, 2026

বিধাননগরে বিজেপির বিক্ষোভ, মিছিল আটকাল পুলিশ

Date:

Share post:

বিধাননগরে বিক্ষোভ দেখাল বিজেপি (BJP)। সোমবার বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিক্ষোভ চলে। যদিও বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। শুভেন্দু এবং অন্য বিজেপি নেতারা রাস্তাতেই বসে পড়েন।

অভিযোগ,  শহরের শান্ত পরিবেশকে অযথা অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। যা মোটেও বরদাস্ত করতে রাজি নয় প্রশাসন।  শাসকদলের মত, বিজেপি-র পায়ের তলার মাটি সরে গেছে।পুরভোটে ভরাডুবি হবে জেনে এই লোক দেখানো বিক্ষোভ।

শুভেন্দু বলেন, পাঁচদিন আগে আমাদের কর্মসূচির কথা পুলিশ কমিশনারকে জানানো হয়েছিল। তা সত্ত্বেও উনি আজ ভয় পেয়েছেন। তাঁর অভিযোগ, আটদিন আগে বিধাননগরে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়েছে। কোনও ক্ষেত্রেই অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিরোধী দলনেতা বলেন, এর প্রতিবাদেই পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। কিন্তু পুলিশ কমিশনার নেই ।তিনি বলেন, ‘ আমাদের লড়াই চলবে। এই লড়াইয়ে আমরা জিতবই।’

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...