Tuesday, April 7, 2026

টেকনো-রোটারির নয়া উদ্যোগে সল্টলেকে মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল

Date:

Share post:

রাজ্যে তৈরি হতে চলেছে আরও একটি মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল। টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং রোটারি ইন্টারন্যাশন্যালের যৌথ উদ্যোগে তৈরি হাসপাতালটির নাম রাখা হচ্ছে রোটারি-টেকনো গ্লোবাল হাসপাতাল। শুক্রবার সেক্টর ফাইভে ৬০০ শয্যার এই হাসপাতালের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা সত্যম রায়চৌধুরী এবং রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট শেখর মেহতা।

আরও পড়ুন:মিশন উত্তর প্রদেশ: অখিলেশের হয়ে নির্বাচনী প্রচারে আজ লখনউ যাচ্ছেন মমতা

টেকনো ইন্ডিয়া গ্রুপ ও রোটারি ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে তৈরি এই হাসপাতালে সবরকমের চিকিৎসার সুবিধা মিলবে। দুই প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্সের কেন্দ্রস্থলে ৩ একর জমির উপর গড়ে উঠবে ওই হাসপাতাল। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবার সুবিধা মিলবে সেখানে। আগামী দু’বছরের মধ্যেই ৩৫০ শয্যা সম্পূর্ণভাবে চালু করা হবে ওই হাসপাতালে।

শেখর মেহতা বলেন, ‘‘রোটারি টেকনো গ্লোবাল হাসপাতাল কলকাতা স্বাস্থ্য পরিষেবায় নতুন যুগের সূচনা করবে। ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে সেরা হয়ে উঠতে পারে এই প্রতিষ্ঠান। এই হাসপাতাল আগামী দিনে হাজার হাজার তরুণ ছেলেমেয়ের জন্য কাজের সুযোগও তৈরি করবে।’’ সত্যম রায়চৌধুরী বলেন, ‘‘চিকিৎসা ক্ষেত্রে উৎকর্ষ স্থাপন করার যাত্রায় টেকনো ইন্ডিয়া গোষ্ঠী বরাবরই এগিয়ে। এই প্রতিষ্ঠান অনেক মাইলফলক ছুঁয়েছে অতীতে। এই যাত্রা এখনও অব্যাহত রয়েছে। কলকাতায় রোটারি টেকনো গ্লোবাল হাসপাতাল রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন মাত্রা যোগ করবে।’’

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...