Saturday, June 13, 2026

Murder-maniktala : বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে ছুরিকাহত যুবক, উদ্ধার দেহ

Date:

Share post:

বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে আর বাড়ি ফেরা হল না । পরে বাড়ির কাছ থেকে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ। রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব কলকাতার মানিকতলায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম দীপক প্রসাদ। বাড়ি মানিকতলায়। রবিবার সকালে তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে পিকনিকে গিয়েছিলেন । পুলিশের অনুমান, ওই পিকনিকে বন্ধুরা মিলে প্রচুর মদ্যপান করেন। সেখানেই কোনও বিষয় নিয়ে তাদের মধ্যে গোলমাল হয়। তার জেরে ওই যুবককে ছুরি দিয়ে আঘাত করা হয়। একটি গাড়ি করে নিয়ে এসে তিনজন যুবক মানিকতলার জর্জবাগানে রাস্তার ধারে ওই যুবককে ফেলে চলে যায় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে পুলিশ। তাকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে তিন বন্ধুকে খুঁজছে পুলিশ। অভিযুক্তদের বাড়ি পূর্ব কলকাতায় বলে জানা গিয়েছে। কোথায় পিকনিক হয়েছিল এবং কী কারণে গোলমাল, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ডিসি, ইএসডি প্রিয়ব্রত রায় জানান, ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে। সেই মতোই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...