Monday, April 13, 2026

Sc EastBengal: ওড়িশার বিরুদ্ধে ড্র করেও হার লাল-হলুদের

Date:

Share post:

আইএসএলে ওড়িশা এফসির ( odisha Fc) বিরুদ্ধে ড্র করেও, ২-১ হারল এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। গোল করে এবং করিয়ে ওড়িশার হয়ে অসাধারণ পারফরম্যান্স এটিকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার জাভির।

ম‍্যাচের এদিন প্রথম থেকেই চলে আক্রমণের লড়াই। প্রথম দিকে ম‍্যাচে একাধিক গোল করা সুযোগ পায় লাল-হলুদ ব্রিগেড। কিন্তু তা কাজে লাগাতে ব‍্যর্থ মারিও রিভেরার দল। এরই মধ‍্যে পাল্টা আক্রমণ চালায় ওড়িশা এফসি। যার ফলে ম‍্যাচের ২৩ মিনিটে গোল করে ওড়িশাকে এগিয়ে দেন জোনাথাস। এরপরেই ম্যাচে ক্রমশ এসসি ইস্টবেঙ্গলের উপরে চাপ বাড়াতে থাকে ওড়িশা। মাঝে মাঝে পাল্টা আক্রমণে উঠে আসছিল ইস্টবেঙ্গলও। তবে প্রথমার্ধে ১-০ ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও ধরে খেলার চেষ্টা চালায় লাল-হলুদ ব্রিগেড। যার ফলে ম‍্যাচের ৬৪ মিনিটে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে গোলটি করেন পেরসোভিচ। তবে এই ব‍্যবধান বেশিক্ষন ধরে রাখতে পারেনি মারিওর দল। ৭৫ মিনিটে গোল করে ওড়িশাকে গোল করে এগিয়ে দেন জাভি। এরপর আক্রমনে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হয় লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন:Ipl:আইপিএলে এই নামে খেলতে চলেছে আমেদাবাদ


Related articles

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...