Saturday, April 4, 2026

Sandhya Mukhopadhyay: লতা নেই, জানানো হয়নি সন্ধ্যা মুখোপাধ্যায়কে

Date:

Share post:

রবিবার চলে গেলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। করোনা পরবর্তী বিভিন্ন জটিলতা কেড়ে নিল ভারতরত্ন লতা মঙ্গেশকরকে। আর তারপরই ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে উদ্বেগ বাড়ছে তাঁর ভক্ত ও অনুরাগীদের মধ্যে।

আরও পড়ুন:Rally: সুরসম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানিয়ে শিলিগুড়িতে পদযাত্রা তৃণমূলের, পা মেলান শিল্পীরা

৯০ বছর বয়সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন অন্যতম কিংবদন্তী গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়। গতকাল যদিও সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, করোনামুক্ত তিনি। তবে, করোনা পরবর্তী নানান শারীরিক সমস্যা রয়েছে তাঁর। সেসবেরই চিকিৎসা চলছে। আর এই জটিলতার মাঝে লতা মঙ্গেশকরের চলে যাওয়ার খবর দেওয়া হয়নি সন্ধ্যাকে।
অনেকেই বলেন,রেষারেষির সম্পর্ক ছিল লতা মঙ্গেশকর আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের। কিন্তু এক সাক্ষাৎকারে সন্ধ্যা বলেন, যে, তাঁরা একে অপরের ভীষণ ভালো বন্ধু ছিলেন। দু’জনের পরিচয় সেই পাঁচের দশক থেকে। একই সঙ্গে কণ্ঠ দিয়েছেন অনেক গানে। একজন রবিবার সকালে ছেড়ে চলে গিয়েছেন, অন্যজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি শহরের এক বেসরকারি হাসপাতালে। শারীরিক অবস্থার যে, তাঁরা একে অপরের ভীষণ ভালো বন্ধু ছিলেন। দু’জনের পরিচয় সেই পাঁচের দশক থেকে। একই সঙ্গে কণ্ঠ দিয়েছেন অনেক গানে। একজন রবিবার সকালে ছেড়ে চলে গিয়েছেন, অন্যজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি শহরের এক বেসরকারি হাসপাতালে। শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের, কিন্তু এখনও তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত চিকিৎসকরা। তাই লতা মঙ্গেশকরের চলে যাওয়ার খবর দেওয়া হয়নি সন্ধ্যা মুখোপাধ্যায়কে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...