Saturday, March 14, 2026

সংসদে ভাষণ নিয়ে মোদিকে নিশানা কেজরিওয়ালের, টুইটে বাকযুদ্ধে ২ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সংসদে মোদির ভাষণ নিয়ে একে অপরকে নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সংসদে প্রধানমন্ত্রী বলেন, দিল্লি সরকার করোনার প্রথম ঢেউয়ের সময় রাজ্যবাসীকে রাজ্যের বাইরে যেতে অনুমতি দিয়েছিল। সংসদে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) ভাষণের পর রীতিমতো আক্রমণ পাল্টা আক্রমণ শুরু হয় টুইটারে।

প্রথমে অরবিন্দ কেজরিওয়াল লেখেন, প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। দেশবাসীর আশা, যারা করোনার সময় যন্ত্রণা ভোগ করেছেন, কিংবা যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি প্রধানমন্ত্রী সংবেদনশীল হবেন। এটাই কাম্য। জনসাধারণের কষ্ট নিয়ে রাজনীতি করা প্রধানমন্ত্রীর শোভা পায় না।

আরও পড়ুন-হিজাব বিতর্ক: কর্ণাটকের সমস্ত স্কুল-কলেজ ৩ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

এরপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) অরবিন্দ কেজরিওয়ালকে ((Arvind Kejriwal)) আক্রমণ শানিয়ে লিখেন, কেজরিওয়ালের বক্তব্য নিন্দনীয়। জাতির কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। যোগী আরও বলেন, “শুনুন কেজরিওয়াল, সেই সময় আপনি দিল্লিতে কাজ করা উত্তরপ্রদেশের কর্মীদের দিল্লি ছাড়তে বাধ্য করেছিলেন। যখন গোটা মানবজাতি করোনার যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন আপনার সরকার মধ্যরাতে ইউপি সীমান্তে ছোট শিশু ও নারীদের অসহায়ের মতো রেখে গিয়েছিল। এটি অগণতান্ত্রিক ও অমানবিক কাজ। তোমাকে বিশ্বাসঘাতক বলব না…”। এরপর তেতে ওঠেন কেজরিওয়াল।

ক্ষুব্ধ কেজরিওয়াল টুইট করে লেখেন, “শুনুন যোগী, আপনি তো ছেড়েই দিন। যেভাবে উত্তরপ্রদেশের মানুষের মৃতদেহ নদীতে ভাসছে আর আপনি কোটি টাকা খরচ করে টাইমস ম্যাগাজিনে আপনার মিথ্যা সাধুবাদের বিজ্ঞাপন দিচ্ছেন। আপনার মতো নিষ্ঠুর শাসক আমি  দেখিনি।”

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...