Wednesday, June 24, 2026

হিজাব বিতর্ক: কর্ণাটকের সমস্ত স্কুল-কলেজ ৩ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু পড়ুয়াদের হিজাব পরার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক চরম আকার নিয়েছে কর্ণাটকে(Karnataka)। এহেন পরিস্থিতির মাঝেই এবার পদক্ষেপ নিলেন সেখানকার মুখ্যমন্ত্রী(CM) বাসবরাজ বোম্মাই(Basavaraj Bommai)। কোনরকম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে ৩ দিনের জন্য কর্নাটকের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিলেন তিনি।

এদিন এক টুইট বার্তায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই লেখেন, “আমি সমস্ত ছাত্র, শিক্ষক এবং স্কুল ও কলেজের ম্যানেজমেন্টের পাশাপাশি কর্ণাটকের জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন করছি। আমি আগামী তিন দিনের জন্য সমস্ত হাই স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।” এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেছেন ৫ কলেজ পড়ুয়া তরুণী। আজ এই মামলার শুনানি চলাকালীন আদালতের তরফে স্টুডেন্ট ও সমস্ত মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়। বিচারপতি কৃষ্ণা শ্রীপাদ বলেন, জনগণের বুদ্ধিমত্তার ওপর পূর্ণ ভরসা রয়েছে আদালতের। আদালত গোটা বিষয়টি বিবেচনাপূর্ণ ভাবে দেখছে। বুধবারও এই মামলার শুনানি রয়েছে আদালতে।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই হিজাব বিতর্ক চরম আকার নিয়েছে। কর্নাটকের এক সরকারি প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজে কিছু ছাত্রীর হিজাব পরার ঘটনা নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। উদুপির (Udupi) একটি কলেজে শুরু হওয়া হিজাব সমস্যা জেলার অন্যান্য স্কুলেও ছড়িয়ে পড়ে। কুন্দাপুরার (Kundapura) একটি সরকারি কলেজ সেখানে ছাত্রীদের হিজাব পরে কলেজে আসতে না করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছয় যে হিজাবের বিরুদ্ধে হিন্দু ছাত্ররা গেরুয়া শাল গায়ে দিয়ে কলেজ আসতে শুরু করে। এহেন অবস্থায় যেকোনো দিন পরিস্থিতি হিংসাত্মক রূপ নিতে পারে আশঙ্কা করে ৩ দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল সরকার।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...