Wednesday, June 24, 2026

থুথু ছেটাননি, সুরা পড়ে ফুঁ দিয়েছেন; শাহরুখের পাশে তসলিমা

Date:

Share post:

সংগীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুর পর সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেখানে নতুন বিতর্ক শুরু হয় মরদেহের সামনে তাঁর মাস্ক খোলায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল।

আরও পড়ুন- স্বামী-স্ত্রীর অশান্তির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তরুণীর
অরুণ যাদব নামের এক বিজেপি নেতা সরাসরি প্রশ্ন তোলেন, প্রার্থনার নামে শাহরুখ লতা মঙ্গেশকরকে ‘অসম্মান’ করেননি তো? বলিউড অভিনেতা সুরসম্রাজ্ঞীর শেষশয্যায় থুথু ছিটিয়েছেন বলে সন্দেহ করেন ওই নেতা।
তবে এই ইস্যুতে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শাহরুখের এই ইস্যু নিয়ে টুইটও করেন তিনি।

তসলিমা টুইটারে লিখেছেন, ‘শাহরুখ খান থুথু ছেটাননি, সুরা পড়ে ফুঁ দিয়েছেন। মুসলিমরা এটি শুভ কামনা জানাতে করে থাকে। মুসলমানরা হিন্দুদের জন্য প্রার্থনা করে, হিন্দুরা মুসলমানদের জন্য প্রার্থনা করে। এটি একটি মিশ্র সমাজে বসবাসের মানবিক উপায়।’

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...