Saturday, April 11, 2026

Dog Bruno: ‘পোষ্য বিতর্কে’ এবার ডিভিশন বেঞ্চে দেবশ্রী রায় ফাউন্ডেশন

Date:

Share post:

আইনি জটিলতা কেটেও কাটছে না। ‘পোষ্য বিতর্কে’ এবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করল দেবশ্রী রায় ফাউন্ডেশন। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।

ঘটনার সূত্রপাত্র ১৪ ডিসেম্বরে। নিখোঁজ হয়ে যায় ফ্রেঞ্চ ম্যাসটিফ প্রজাতির কুকুর ব্রুনো। যার বর্তমান বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। গ্রল্ফগ্রিনের বাসিন্দা মামলাকারী সুকন্যা মীরবাহারের দাবি, গত আড়াই বছর ধরে কুকুরটি তাঁদের পরিবারে রয়েছে। নিখোঁজ হওয়ার তিনদিন বাদে হাওড়া থেকে ফেসবুকের মাধ্যমে তাকে খুঁজে পাওয়া যায়। দেবশ্রী রায় ফাউন্ডেশনে রয়েছে সে। কারণ মালিকের খোঁজ মেলেনি।

এরপর পোষ্যকে ফিরে পেতে আদালতের দারস্থ হন সুকন্যা। তখন দেবশ্রী ফাউন্ডেশনের তরফে আদালতকে জানানো হয়, ‘ব্রুনোর কোনও যত্ন নেননি তার মালিক। সেক্ষেত্রে মামলকারীই যে মালিক, তার প্রমাণ কোথায়’? যদিও সারমেয়টিকে কিন্তু মামলাকারীর কাছেই ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ।

কেন এই নির্দেশ? জানা গিয়েছে, আদালতে মামলাকারী সুকন্যাকে দেখে লেজ নেড়েছিল ব্রুনো। তা দেখেই পোষ্যকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে মামলা করল দেবশ্রী রায় ফাউন্ডেশন।

আরও পড়ুন- অরুণাচল প্রদেশে তুষারধসের কবলে পড়া ৭ সেনা জওয়ানের দেহ উদ্ধার, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...