Saturday, April 4, 2026

GOVERNOR: রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। অবিলম্বে রাজ্যপালকে সরানোর দাবিতে এক আইনজীবী এই মামলা করেছেন।
জানা গিয়েছে, সংবিধান বিরোধী কাজের অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলাটি হয়েছে । মামলায় পার্টি করা হয়েছে রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রককে।

জগদীপ ধনকড়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে রয়েছে, উনি বিশেষ একটি রাজনৈতিক দলের মুখপত্র হিসাবে কাজ করছেন। শাসকদলের তরফেও এই অভিযোগ একাধিক বার করা হয়েছে।
রাজ্যপাল যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে নষ্ট করছেন বলেও মামলার অভিযোগপত্রে দাবি করা হয়েছে। মামলাকারীর দাবি, অবিলম্বে রাজ্যপালকে তাঁর এই ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিক হাইকোর্ট। হাইকোর্ট সূত্রে খবর, ইতিমধ্যে মামলার সকলপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুক্রবার এই জনস্বার্থ মামলাটির শুনানি হতে পারে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...