Saturday, May 30, 2026

BJP:প্রার্থী তালিকা প্রকাশ পেতেই মুর্শিদাবাদে ধুন্ধুমার! বিজেপির কার্যালয়ে ভাঙচুর

Date:

Share post:

পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিজেপিতে ‘বিভ্রাট’। সোমবার সন্ধ্যায় জঙ্গিপুর পুরসভার বিজেপি প্রার্থীদের নামের তালিকা ঘোষণা হতেই শুরু হয় ধুন্ধুমার। শুধু সাংগঠনিক জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখানোই নয়, দলীয় কার্যালয়েও ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। বিক্ষোভের রেশ এতটাই ছিল যে দুই দলের মধ্যেও হাতাহাতি শুরু হয়। যার জেরে ফের অস্বস্তিতে বঙ্গ বিজেপি।

আরও পড়ুন:“হাথরস-উন্নাওয়ের জন্য আগে ক্ষমা চান, পরে ভোট চাইবেন”, যোগীকে তোপ মমতার

মুর্শিদাবাদে পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ পেতেই সোমবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জের ম্যাকাঞ্জি ময়দানে মোড়ে উত্তেজনা ছড়ায়। উত্তর মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সভাপতি ধনঞ্জয় ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দলীয় কর্মীদের একাংশ। দলীয় কর্মীরা ‘চোর চোর’ বলে স্লোগানও দিতে শুরু করেন। টাকার বিনিময়ে টিকিট বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা।এরপর দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়।শুধু তাই নয় দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় বসেও বিক্ষোভ দেখান তাঁরা। প্রার্থী তালিকা ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।এমনকী একে অপরকে জুতো দিয়ে মারধর শুরু করে।

বিধানসভায় নির্বাচনে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে মুখ থুবড়ে পড়েছিল বিজেপি। এবার পুরভোটে জঙ্গিপুর ও ধুলিয়ান পুরসভা নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। দু’টি পুরসভার ৪২টি আসনের মধ্যে মাত্র ২২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বিজেপির প্রার্থী তালিকায় মাত্র দু’জন সংখ্যালঘু প্রতিনিধি রয়েছেন। এই প্রার্থী তালিকা ঘোষণার পরই শুরু হয়েছে দলের অন্দরের ক্ষোভ।

Related articles

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...