Friday, April 3, 2026

আজ অখিলেশের সমর্থনে যোগী রাজ্যে ঝড় তুলবেন মমতা, হাড়ে কাঁপুনি বিজেপির

Date:

Share post:

একুশে বাংলার ভোটে সর্বশক্তি নিয়ে ঝাঁপানো পর্যুদস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “হোম ম্যাচে” ভাঙা পায়ে খেলেই ডজন ডজন গোল দিয়েছেন গেরুয়া শিবিরকে। এবার “আওয়ে ম্যাচে” মোদি-যোগী-অমিত শাহদের ঘরে হানা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্পিরিটকে কাজে লাগাতে মরিয়া উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টিও। সপা সুপ্রিমো অখিলেশের অনুরোধে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পৌঁছে গিয়েছেন তৃণমূল নেত্রী। লখনউ বিমানবন্দরে নেমেই পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। মমতাকে কাছে পেয়ে সমাজবাদী পার্টির কর্মীসমর্থক, নেতা-নেত্রীদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। যোগীকে ক্ষমতাচ্ছ্যুত করতে যেন অক্সিজেন জোগালেন তৃণমূল নেত্রী। অন্যদিকে মমতা উত্তরপ্রদেশে পা রাখতেই হাড়ে কাঁপুনি বিজেপি শিবিরের।

আরও পড়ুন:Sandhya Mukhopadhaya:কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়?

আজ, মঙ্গলবার সপা সুপ্রিমো অখিলেশের সঙ্গে একটি যৌথ সভা ও যৌথ সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূল নেত্রী। এরপর দ্বিতীয় দফার প্রচারে মার্চের প্রথম সপ্তাহে বারাণসীতে মোদির কেন্দ্রে সপা-র সমর্থনে তাঁর একটি সভা করারও কথা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে তৃণমূল দলীয় প্রতীকে লড়াই করার ঘোষণা করলেও আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের পাশেই থাকবে ঘাসফুল শিবির।

উত্তরপ্রদেশ যাওয়ার আগেই নাম না করে কংগ্রেসকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। আক্ষেপের সুরে তিনি জানান, কংগ্রেসের গড়িমসিতেই উত্তরপ্রদেশে বিরোধীরা জোট গড়ে লড়ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “একসঙ্গে জোট বেঁধে লড়লে ভাল হত। ফল মিলবে না জেনেও অন্যের ভোট কেটে লাভ কী? আমরা চেষ্টা করেছিলাম, কেউ শোনেনি। অখিলেশের পাশে সবাই থাকলে তাঁর জয়ের সম্ভাবনা আছে। বিজেপির বিরুদ্ধে অখিলেশ যে লড়াই করছে, তাঁর সঙ্গে সবার থাকা উচিত। আমরা উত্তরপ্রদেশে লড়ছি না, তা সত্ত্বেও নৈতিক সমর্থন জানাচ্ছি।”

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...