Saturday, April 4, 2026

Saba Karim: বিরাটের পারফরম্যান্স নিয়ে কী বললেন সাবা করিম?

Date:

Share post:

শেষবার শতরানের মুখ দেখেছিলেন ২০১৯ সালে। ইডেনে (Eden) বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে গোলাপি বলে দিন-রাতের টেস্টে (Pink ball day night test) শেষবার শতরান করেছিলেন। যার কথা বলা হচ্ছে, তিনি হলেন ভারতের ( India)  প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ( Virat Kohli)। ২০১৯ সালের পর আর বড় রান পাননি তিনি। বিগত দুই বছরে কোহলি একাধিক হাফ সেঞ্চুরি করেছেন, কিন্তু তিন অঙ্কের রান আসেনি। এমনকী দক্ষিণ আফ্রিকা সিরিজ হক বা চলতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচ সেখানেও ব‍্যাট হাথে ব‍্যর্থ বিরাট। আর কোহলির এই পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন জাতীয় দলের প্রাক্তন নির্বাচক সাবা করিম (Saba Karim)।

এদিন এক ইউটিউব চ্যানেলে সাবা করিম বলেন, “একমাত্র কোহলিই জানে ওর জন্য সেরা কোনটা হবে। ওই জানে ওর মানসিক স্থিতি কোন জায়গায় আছে। কোহলি বলতে পারবে যে, ও আগের মতো পরিকল্পনা করতে পারছে কিনা! কোহলি একটা ব্রেক নিতে পারে। কিন্তু মনে হয় না ওর ব্রেকের প্রয়োজন আছে। কোহলির ব্যাটিং দেখে মনে হচ্ছে ও খুব তাড়াহুড়ো করছে। যেটা কিন্তু ওর স্বাভাবিক পরিকল্পনার মধ্যে থাকে না। অনেক দিন হয়ে গেল, কোহলি শর্ট বলে আউট হচ্ছে। আলজারি জোসেফ একেবারে পরিকল্পনা করেই ওকে আউট করেছিল। ও শুধুই শর্ট বল করে গেছে। কোহলির ফোকাস দেখতে পারছি না। ফোকাস রাখলেই ওর সাফল্য আসবে।”

আরও পড়ুন:Atk Mohunbagan: হায়দরাবাদকে সমীহ বাগান কোচ জুয়ান ফেরান্দোর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...