Saturday, April 4, 2026

কমিশনের নির্দেশ অমান্য, তাম্রলিপ্ত পুরসভায় বিজেপির  প্রার্থী তালিকা ঘিরে বিতর্ক

Date:

Share post:

তাম্রলিপ্ত পুরসভায় বিজেপির (BJP) প্রার্থী তালিকা ঘিরে তৈরী হয়েছে বিতর্ক।কেননা, কমিশন থেকে বাতিল করে দেওয়া নাম আছে বিজেপির প্রার্থী তালিকায়।ওই প্রার্থীর  নাম রুমা জানা। সোমবার রাতে ঘোষিত  বিজেপির প্রার্থী তালিকায় (BJP Candidate List) ১৯ নম্বর ওয়ার্ডে তাকে প্রার্থী করা হয়েছে।

জানা গিয়েছে, গত পুরসভা নির্বাচনে খরচের আয়-ব্যয় হিসাব নির্বাচন কমিশনকে সঠিকভাবে না দেওয়ার অভিযোগে বেশ কয়েকজনের নাম কমিশন থেকে গত ১ তারিখ বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে অন্যান্য জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত পুরসভার ৬১ জন এবং এগরা পুরসভার ১জন গতবারের প্রার্থী আছেন। এ বার তারা ভোটে দাঁড়াতে পারবে না বলে জানানো হয়।

আরও পড়ুন- তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু, কিন্তু ফেরানো হবে না: বিস্ফোরক কুণাল ঘোষ

রুমা  ২০১৫ সালে তাম্রলিপ্ত পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড থেকে ভোটে লড়াই করেছিলেন। তাঁর নামে নির্বাচন কমিশন থেকে প্রার্থী না হতে পারার বিজ্ঞপ্তি জারি হতেই, তাম্রলিপ্ত পুরসভা এলাকা থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তিন জন।সেই দলে এই প্রার্থীও আছেন। যদিও গোটা ঘটনায় রুমার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০৮টি পুরসভায় ভোট ২৭ ফেব্রুয়ারি। মনোনয়ন জমা নেওয়া চলছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। স্ক্রুটিনি ১০ ফেব্রুয়ারি। ১০৮টি পুরসভার জন্য প্রায় তিন হাজারের কাছাকাছি প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...