Monday, April 13, 2026

Municipality Vote: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া ও বজবজ পুরসভা তৃণমূলের দখলে

Date:

Share post:

বুধবার, ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। আর সেখানেই দেখা গেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া (Sainthia) ও বজবজে (Budgedudge) পুরসভা গিয়েছে তৃণমূলের দখলে। সাঁইথিয়ার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ডে নেই কোনও বিরোধী প্রার্থী; ৩টি ওয়ার্ডে শুধু প্রার্থী দিয়েছিল বামেরা। কোনও ওয়ার্ডেই প্রার্থী দিতে পারেনি বিজেপি প্রার্থী। বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, সেটা তাদের সমস্যা। জেলায় কোথাও কোনও সন্ত্রাস হয়নি। প্রতিক্রিয়ায় জানান দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

২৭ তারিখের নির্বাচনের জন্য এদিনই ছিল রাজ্যের ১০৮টি পুরসভার ভোটে মনোনয়নের শেষ দিন। সেখানেই দেখা যায় সাঁইথিয়াতে বিনা লড়াইয়ে জয়ী হয়েছে তৃণমূল (Tmc)। ১৬টির মধ্যে ৩টি- ১, ৪, ১২ ওয়ার্ডে প্রার্থী দিয়েছে সিপিআইএম (Cpim)। কিন্তু কোথাও প্রার্থী দিতে পারেনি বিজেপি (Bjp)। এই কেন্দ্রে ম্যাজিক ফিগার ছিল ৯। সেখানে ১৩টি ওয়ার্ড তৃণমূলের দখলে। বাকি তিনটি কেন্দ্রে নিয়ম রক্ষার্থে ভোট হবে ২৭ ফেব্রুয়ারি।

আরও পড়ুন:Sanjay Raut: সরকার ভাঙতে সাহায্য না করলে জেলে ভরার হুমকি দিচ্ছে ইডি, অভিযোগ সঞ্জয় রাউতের

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বজবজেও একাধিক ওয়ার্ডে বিরোধীরা প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। এই কেন্দ্রে ম্যাজিক ফিগার ছিল ১১। ২০টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে প্রার্থীই দিতে পারেনি বিরোধীরা। ফলে বিনা লড়াইয়ে তৃণমূল ১৩টি ওয়ার্ড জয়ী। সেই কারণে এই বজবজে পুরসভাও চলে গিয়েছে শাসকদলের দখলে। বাকি ৭টি কেন্দ্রে ২৭ ফেব্রুয়ারি নিয়ম রক্ষার্থে ভোট হবে । খবর শুনে আনন্দে মেতে ওঠেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...