Thursday, June 11, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মোতেরায় ফের দেখা গেল ভারতীয় বোলারদের দাপট। নজর কাড়লেন প্রসিদ্ধ কৃষ্ণা। তাঁর ৪ উইকেটের দৌলতে দ্বিতীয় এক দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে হারাল ভারত। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জিতে নিলেন রোহিত শর্মারা।

২) ঘরে ফিরলেন বাংলার বিশ্বজয়ীরা। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে চার উইকেট নেওয়া রবি কুমার এবং রিজার্ভ দলে থাকা অভিষেক পোড়েল বুধবার রাতে নামলেন  কলকাতা বিমানবন্দরে। সিএবি-র পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে রবিদের।

৩) লোকেশ রাহুল দলে থাকলেও কেন রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামলেন ঋষভ পন্থ। তবে কি তাঁকে ওপেনার হিসাবে ধরছে ম্যানেজমেন্ট। সব প্রশ্নের জবাব দিলেন রোহিত। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘‘আমাকে বলা হয়েছে আলাদা কিছু করার। সেই জন্যই পন্থকে ওপেন করানো হয়েছে।

৪) জ্বর কমেনি সুরজিৎ সেনগুপ্তের। বুধবারের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, এখনও জ্বর রয়েছে প্রাক্তন ফুটবলারের। সেই সঙ্গে ভেসোপ্রেসোর সাহায্যে নিয়ন্ত্রণে রাখা হয়েছে রক্তচাপ। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি।

৫) বৃহস্পতিবার কটক উড়ে যাবে বাংলা দল।
বাংলার এ বারের রঞ্জি সফর কটকে। এলিট গ্রুপ বি-তে বাংলার সঙ্গে রয়েছে বরোদা, হায়দরাবাদ এবং চণ্ডীগড়।  মঙ্গলবার ২২ জনের দল ঘোষণা করেছে বাংলা। সেখানে নেই ঋদ্ধিমান সাহার নাম। তিনি ব্যক্তিগত কারণে এ বারের রঞ্জি থেকে সরে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...