Tuesday, June 23, 2026

Book Fair: কলকাতা বইমেলায় থিম কান্ট্রি বাংলাদেশ, লোগো উন্মোচন ঘিরে উন্মাদনা

Date:

Share post:

করোনা আবহে কোভিড বিধি মেনেই ২৮ ফেব্রুয়ারি শুরু হবে এবারের ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এই নিয়ে তৃতীয়বারের জন্য থিম কান্ট্রি বাংলাদেশ। বইমেলা চলবে ১৩ মার্চ পর্যন্ত, করুণাময়ীর সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে ।
প্রতিদিন বেলা১২ টা থেকে ৮ টা অবধি মেলা খোলা থাকবে। করোনার কারণে গত বছর বইমেলা হয়নি। তাই এই বছর সুষ্ঠভাবে বইমেলা আয়োজন করা চ্যালেঞ্জ গিল্ডের কাছে। মাস্ক ছাড়া মেলা প্রাঙ্গনে ঢোকা যাবে না। এই বছর বঙ্গবন্ধু শেখ মুজিবের রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন করা হবে।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে থিম কান্ট্রি বাংলাদেশের লোগো উন্মোচন হয়। এটি শিল্পরূপ দিয়েছেন শিল্পী মাসুম রহমান। বাংলাদেশের বিশিষ্ট কবি ড. কামাল আব্দুল নাসের চৌধুরী স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। তিনি বলেন, কলকাতা বাংলাদেশের এক অনন্য বন্ধু । কলকাতার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত।

গিল্ড কর্তৃপক্ষ জানান,আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২-এর পরিবর্তিত সময়সূচি ইন্টারন্যাশনাল পাবলিশার্স এসোসিয়েশন জেনেভার স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের ৪২ জন প্রকাশক থাকবেন। এবং ৮৫টি স্টল বাংলাদেশের। প্রায় ৬০০ টি স্টল থাকবে। লিটিল ম্যাগাজিন এর প্রায় ২০০ টি স্টল থাকবে বইমেলায়। ৯ টি গেট থাকবে। বাংলাদেশ ছাড়াও থাকছে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ইতালি, ইরান, স্পেন,আর্জেন্টিনা, মেক্সিকো এবং অন্যান্য লাতিন আমেরিকার দেশ।

রাজ্যের এবং দেশের ভিন্ন প্রকাশকরাও অংশগ্রহণ করবেন। ৩ এবং ৪ মার্চ কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস উদযাপিত হবে। ৬ মার্চ উদযাপন হবে শিশু দিবস। ১১ এবং ১২ মার্চ কলকাতা লিটারেচর ফেস্টিভ্যাল উদযাপন হবে।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...