Tuesday, June 23, 2026

‘জাহান্নমে যাও’ : হিজাব বিতর্কে পাকিস্তানকে ধুইয়ে দিলেন আসাদউদ্দিন ওয়েইসি

Date:

Share post:

কর্নাটকের হিজাব বিতর্কে (Karnataka Hijab Controversy) মুখ খোলায় পাকিস্তানকে (Pakistan) এক হাত নিলেন এআইএমএম (AIMM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। বললেন, “জাহান্নমে যাও।”

বুধবার টুইটও করে পাক বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি (Shah Mahmood Qureshi) লেখেন, “মুসলিম মেয়েদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা আদতে মানবাধিকার লঙ্ঘনের সমান। মহিলাদের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। মুসলিম মেয়েদে দমিয়ে রাখার প্রচেষ্টা। বিশ্বকে বুঝতে হবে, মুসলিমদের কোণঠাসা করাই ভারতের উদ্দেশ্য। এই ঘটনা সেই পরিকল্পনারই অংশ।”

আরও পড়ুন-বিজেপিতে জুতো পালিশ করতে গেছেন শুভেন্দু, ফের কটাক্ষ কুণালের

কুরেশির এই মন্তব্যে ক্ষুব্ধ ওয়েইসি (Asaduddin Owaisi)। পাকিস্তানের সরকারের প্রতি তাঁর পালটা পরামর্শ, ‘তারা নিজের চড়কায় তেল দিক!’ একইসঙ্গে, তিনি মনে করিয়ে দিয়েছেন, নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে পাকিস্তানের মাটিতে আক্রান্ত হতে হয়েছিল। মালালা শুধুমাত্র পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ভিন দেশে পাড়ি দিয়েছিলেন। এরপর নারীশিক্ষার প্রতি সওয়াল করাতে তাঁকে তালিবানের নিশানা হতে হয়েছিল। ওয়েইসির স্পষ্ট কথা, পাকিস্তানের মাটিতেই মুসলিম নারীরা একেবারেই সুরক্ষিত নন। তাই ভারতের বিষয়ে নাক গলানো তাদের মানায় না।

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...