Saturday, April 4, 2026

যুদ্ধের আশঙ্কা: মার্কিন নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার পরামর্শ বাইডেনের

Date:

Share post:

ইউক্রেনকে(Ukren) কেন্দ্র করে আমেরিকা(America) রাশিয়ার(Rassia) মধ্যে উত্তেজনার পারদ ক্রমাগত বেড়ে চলেছে। এই পরিস্থিতির মাঝেই এবার মার্কিন প্রেসিডেন্টের(Us Precident) বক্তব্যকে ঘিরে বাড়ল উত্তেজনা। জো বাইডেন(Joe Biden) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, “ইউক্রেনে বসবাসকারী আমেরিকার নাগরিকদের অবিলম্বে ওই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।” প্রেসিডেন্টের এহেন বক্তব্যের পর যুদ্ধের অশনিসংকেত দেখছে কূটনৈতিক মহল।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করছি আমরা। এটা একেবারেই ভিন্ন পরিস্থিতি। যে কোনও মুহূর্তে যে কোনও দিকে যেতে পারে পরিস্থিতি। তাই ইউক্রেনে বসবাসকারী আমেরিকানদের সে দেশ ত্যাগ করাই শ্রেয়। পাশাপাশি বাইডেন এটাও স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকা কোনভাবেই ইউক্রেনে সেনা পাঠাবে না। এক্ষেত্রে রাশিয়া যদি আক্রমণের করে তবে সে দেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের উদ্ধারের জন্যও না। তিনি জানান যদি আমেরিকা ও রাশিয়ার সৈন একে অপরকে গুলি ছুঁড়তে শুরু করে তাহলে পৃথিবী আর একটা বিশ্বযুদ্ধ দেখবে বলেও মনে করেন তিনি।

আরও পড়ুন:lata mangeshkar : বায়োপিকে লতার চরিত্রে হেমা মালিনী! চিত্রনাট্য দেখছে মঙ্গেশকর পরিবার

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় দেড় লক্ষ সেনা পাঠানোর পর শুরু হয়েছে ঠান্ডা যুদ্ধ। প্রথম আলোচনার মাধ্যমে দুই পক্ষ পরিস্থিতি মিটিয়ে ফেলার কথা বললেও যায় আসে না এখনো কিছু না হওয়ায় হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য জানিয়েছেন আমেরিকায় আক্রমণের কোনো পরিকল্পনা নেই তাদের। তারপরও কেন এত সেনা মোতায়েন করা হলো তার অবশ্য কোনো জবাব পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে যুদ্ধের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...