Saturday, June 13, 2026

Bhishma Guhathakurata: প্রয়াত অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা

Date:

Share post:

প্রয়াত অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা (Bhishma Guhathakurata)। শুক্রবার বেলা তিনটে পনেরো নাগাদ দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন তিনি।  দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। কোভিড  সেরে গেলেও পরবর্তী নানা সমস্যায় অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। এক-এক করে একাধিক অঙ্গ বিকল হয়ে যায় তাঁর।

বরেণ্য পরিচালক সত্যজিৎ রায় এবং তপন সিনহার অত্যন্ত পছন্দের অভিনেতা ছিলেন ভীষ্ম গুহঠাকুরতা।  সত্যজিৎ রায়, পরবর্তীকালে তাঁর পুত্র সন্দীপ রায়েরও একাধিক ছবিতে দেখা গেছে ভীষ্ম গুহঠাকুরতাকে। অভিনয়ের পাশাপাশি  তিনি খুব ভাল রবীন্দ্রসঙ্গীত গাইতে পারতেন, পিয়ানো বাজাতেন।  ক্রিকেট খেলতেও ভালবাসতেন।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...