Saturday, June 13, 2026

Corona update : ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য কি নোভাভ্যাক্স সত্যিই নিরাপদ?

Date:

Share post:

করোনা (corona) ভাইরাসের (virus) দাপাদাপির জেরে নাজেহাল বিশ্ব।দফায় দফায় মিউটেশন ঘটিয়ে চলেছে এই ভাইরাস (virus)। ১৮ বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাঁদের টিকাকরণের কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। এবার বড় ঘোষণা নোভাভ্যাক্স(Novavax) এর। নোভাভ্যাক্স (Novavax)বৃহস্পতিবার জানিয়েছে যে তাদের তৈরি  করোনা(Corona) ভাইরাসের (virus) ভ্যাকসিন ১২ থেকে ১৭ বছর বয়সীদের উপর সবথেকে বেশি কার্যকরী। পাশাপাশি একটি গবেষণায় এটিকে যথেষ্ট নিরাপদ বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ Bangladesh: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা নেমে ২৭

নোভাভ্যাক্স যে নতুন তথ্য প্রকাশ করেছে তাতে জানানো হয়েছে, যে খুব শীঘ্রই ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রেও এই ভ্যাকসিনগুলির প্রয়োগের ভাবনাচিন্তা করা হচ্ছে। নোভাভ্যাক্স মূলত প্রোটিন ভিত্তিক ভ্যাকসিন তৈরি করে। যা অন্যান্য সংস্থা  অর্থাৎ ফাইজার আর মডার্নার ভ্যাকসিনগুলির থেকে সম্পূর্ণ আলাদা প্রযুক্তিতে তৈরি। ২০২২ এর শেষের দিকে শিশুদের ওপর এই ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা চলছে। উল্লেখ্য ২,২৪৭ জন মার্কিন শিশুর  যাদের বয়স ১২-১৭ বছরের মধ্যে তাঁদের ওপর নোভাভ্যাক্স প্রয়োগ করে দেখা গেছে, এই ভ্যাকসিনের কার্যকারিতা প্রায় ৮০ শতাংশ।

আরও পড়ুনঃ Virat Kohli: আবারও ব‍্যাট হাতে ব‍্যর্থ বিরাট, করলেন শূন‍্যরানের রেকর্ড

কিন্তু কী কারণে নোভাভ্যাক্স এর সাফল্য? সূত্রের খবর নোভাভ্যাক্স ভ্যাকসিনটি স্পাইক প্রোটিনের ল্যাবরেটরিতে বানানো কপি দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী রাসায়নিক মিশ্রিত থাকে। শরীরে প্রবেশ করা মাত্রই এই ভ্যাকসিন প্রথমেই করোনাভাইরাসকে আবরণ দিয়ে দেয়। যার ফলে এর কার্যকারিতা অনেকগুণ বেড়ে যায়।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...