Friday, April 3, 2026

Rohit Sharma: শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনন্য নজির গড়ার সামনে ভারত অধিনায়ক

Date:

Share post:

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে অনন্য নজির গড়ার সামনে ভারত অধিনায়ক রোহিত শর্মা ( Rohit Sharma)। শুক্রবার তৃতীয় একদিনের ম‍্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালেই কপিল দেব, দিলিপ বেঙ্গসকরদের তালিকায় ঢুকে পড়বেন হিটম‍্যান।

ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজ নিজেদের দখলে করেছে ভারতীয় দল। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া । শুক্রবার জিতলেই সিরিজের সব ম্যাচ জিতবে ভারত। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে রোহিত শর্মার সামনে। এরপাশাপাশি সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেই সিরিজের সব ম্যাচ জেতার সুযোগ রয়েছে তাঁর সামনে। রোহিতের আগে মাত্র সাত জন ভারতীয় অধিনায়ক এক দিনের ক্রিকেটে বিপক্ষকে হোয়াইটওয়াশ করেছেন। কপিল দেব,  দিলিপ বেঙ্গসকররা এই তালিকায় রয়েছেন। এছাড়াও বিপক্ষকে সিরিজের সব ম্যাচে হারিয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির ভারত। ভারত অধিনায়ক হিসেবে তিন বার বিপক্ষকে চুনকাম করেছেন তাঁরা। মহম্মদ আজহারউদ্দিন, গৌতম গম্ভীর এবং অজিঙ্ক রাহানেও একবার করে এক দিনের ক্রিকেটে বিপক্ষকে সিরিজের সব ম্যাচে হারিয়েছেন। আর শুক্রবার ভারত জিতলে রোহিত ঢুকে পড়বেন এই তালিকায়। অষ্টম ভারত অধিনায়ক হিসাবে এই কীর্তি গড়বেন তিনি।

আরও পড়ুন:Hardik Pandya: আইপিএলে নতুন দল গুজরাত টাইটান্সের দায়িত্ব পেয়ে গর্বিত হার্দিক


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...