Tuesday, June 23, 2026

Hardik Pandya: আইপিএলে নতুন দল গুজরাত টাইটান্সের দায়িত্ব পেয়ে গর্বিত হার্দিক

Date:

Share post:

চলতি বছর থেকে দশ দলে হতে চলেছে আইপিএল ( IPL)। নতুন দল হিসাবে যোগ দিয়েছে লক্ষনৌ সুপার জায়েন্টস (Lucknow supergiants) এবং গুজরাত টাইটান্স (Gujarat Titans)। লক্ষনৌ দলের অধিনায়ক হয়েছেন কে এল রাহুল (Kl Rahul), অপরদিকে গুজরাত দলের অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। জাতীয় দলের এই তারকা  অলরাউন্ডার এত দিন নিয়মিত খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সে। কিন্তু এবার তিনি গুজরাত টাইটান্সে। ১৫ কোটি টাকায় হার্দিককে কিনেছে গুজরাত টাইটান্স। আর নতুন দল আর নতুন ভুমিকায় উচ্ছসিত হার্দিক। বললেন, নতুন দায়িত্ব পেয়ে গর্বিত আমি।

এদিন এক সাংবাদমাধ‍্যমে সাক্ষাৎকারে হার্দিক বলেন,” দারুণ নামকরণ হয়েছে আমাদের দলের। এরকম একটা নামের ভালো প্রভাব দলের উপরে পড়তে বাধ্য। আমার কাছে এই নামকরণের মুহূর্তটা অত্যন্ত গর্বের। শুধু তাই নয়, এই রকম একটা দলের সঙ্গে যুক্ত হতে পেরেছি জেনে দারুণ খুশি আমার পরিবারও।”

এতদিন ধরে যুক্ত ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। মুম্বই যে সবসময়ই তাঁর মনে থাকবে সেটা জানাতে ভুললেন না হার্দিক। এই নিয়ে হার্দিক বলেন,” নতুন দলে যোগ দেওয়ার আগে আমার কাছে মুম্বই ইন্ডিয়ান্সই সব ছিল। মুম্বই চিরকাল আমার হৃদয়ের খুব কাছাকাছিই থেকে যাবে। কিন্তু নিজের রাজ্যের একটা দলকে নেতৃত্ব দিতে পারাটাও আমার কাছে বিশেষ একটা ব্যাপার। সেটা ভেবে কী যে আনন্দ হচ্ছে, বলে বোঝাতে পারব না।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...