Friday, April 3, 2026

Hijab Row: মামলায় হস্তক্ষেপে অস্বীকার, ‘আগে হাইকোর্টের সিদ্ধান্ত আসুক’ জানালো সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে হিজাব বিতর্ক(Hijab Row) তত জোরালো হয়ে উঠছে। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে বিতর্ক ছড়িয়েছে গোটা দেশে। এরই মাঝে কর্ণাটক হাইকোর্টের(Karnatak High Court) অন্তর্বর্তী নির্দেশে স্থগিতাদেশের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল পড়ুয়ারা। তবে সুপ্রিমকোর্ট(Supreme Court) এবিষয়ে মামলার শুনানির আর্জি গ্রহণ করল না। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে এ বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্ত আগে আসুক তারপর শুনানি করা যাবে।

শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পড়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে কর্ণাটক। এই ইস্যুতে হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। সম্প্রতি সেই মামলাতে আদালতে জানানো হয়েছে, যতদিন না হিজাব বিতর্কের নিষ্পত্তি হচ্ছে ততদিন শিক্ষাপ্রতিষ্ঠানে এমন কিছু পড়ে আসা যাবে না যার সঙ্গে ধর্মীয় সংস্পর্শ রয়েছে, যা উস্কানিমূলক বিষয়ের কারণ হয়ে উঠতে পারে। হাইকোর্টের তরফে এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে ১৪ ফেব্রুয়ারি। পাশাপাশি বৃহস্পতিবার কর্ণাটক হাইকোর্টের তিন বিচারপতির একটি বেঞ্চ, অবিলম্বে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ খোলার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন:WB Municipal Election: পুরভোটের আগে তুঙ্গে পুলিশি তৎপরতা! লেকটাউন থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২

কর্ণাটক হাইকোর্টের ১০ ফেব্রুয়ারির সেই অন্তর্বর্তীকালীন রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে নতুন করে আবেদন জানিয়েছিল পড়ুয়ারা। তবে যতদিন না হাইকোর্টের সিদ্ধান্ত আছে ততদিন এই মামলা গ্রহণ করতে রাজি নয় শীর্ষ আদালত।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...