Friday, June 26, 2026

এবার ঋদ্ধির পাশে দাঁড়ালেন সৈয়দ কিরমানি

Date:

Share post:

এবার ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) নিয়ে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার সৈয়দ কিরমানি (Syed Kirmani) । বললেন রাজনীতির শিকার হয়েছেন ঋদ্ধিমান। জানা গিয়েছে ঋদ্বিমান সাহা এবং পেস আইকন ইশান্ত শর্মা আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ভারতীয় দলের হয়ে সুযোগ পাবেন না। যার ফলে ঋদ্ধি গতবুধবার বাংলার রঞ্জি ট্রফি স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এরপরই সরগরম হয়ে ওঠে ক্রিকেট মহল। আর এই নিয়ে এবার ঋদ্ধির পাশে দাঁড়ালেন প্রাক্তন উইকেটরক্ষক ব‍্যাটার সৈয়দ কিরমানি।

এদিন সৈয়দ কিরমানি এক সাক্ষাৎকারে বলেন,” কোন সন্দেহ নেই, ঋদ্ধি এখনও সেরা উইকেটরক্ষক। কিন্তু ঋষভ পন্থ তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য সুযোগ পাচ্ছেন। ৩৭ বছর বয়সেও ঋদ্ধি এখনও সেরা উইকেটরক্ষক। তার মন খারাপ করা উচিত নয়। দীনেশ কার্তিক এবং পার্থিব প্যাটেলকেও একই ফ্যাশনে প্রতিস্থাপন করা হয়েছিল। আপনি ভারতের জন্য একটি দুর্দান্ত কাজ করেছেন এবং এই বছরগুলিতে কখনও মাথা নত করেননি, যা প্রশংসনীয়। আপনি বাদ পড়েছেন কারণ আপনি কোনো বিশেষ গোষ্ঠীর অন্তর্ভুক্ত নন, আপনি রাজনীতির শিকার। আমি আপনাকে খুব ভাল উইকেটরক্ষক হিসাবে মনে রাখব।”

আরও পড়ুন:Virat Kohli: আবারও ব‍্যাট হাতে ব‍্যর্থ বিরাট, করলেন শূন‍্যরানের রেকর্ড


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...