Friday, June 26, 2026

‘সমালোকরা দায়িত্বে থেকে জেতাতে পারেনি কেন?’ দিনহাটা প্রসঙ্গে রবীন্দ্রনাথকে তোপ উদয়নের

Date:

Share post:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পৌরসভা(Dinhata Municipality) দখল করেছে ঘাসফুল শিবির। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে আলোচনা। এহেন পরিস্থিতির মাঝেই নাম না এবার তৃণমূলের(TMC) প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে(Rabindranath Ghosh) নিশানা করলেন দিনহাটার বিধায়ক তথা প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা উদয়ন গুহ(Udayan Guha)। কড়া সুরে জানালেন, যারা এখন সমালোচনা করছে তারা যখন কোচবিহার থেকে এসে নির্বাচন পরিচালনা করেছিল তখন কেন জেতাতে পারেনি?

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন উদয়ন গুহ বলেন, “সারা রাজ্যে জয়জয়কার। সারা রাজ্যের মধ্যে তিনটে পুরসভায় তৃণমূল পরাজিত হয়েছিল। তার মধ্য়ে দিনহাটা অন্যতম। সেদিন যারা দায়িত্বে ছিলেন তারা কোচবিহার থেকে এসে ভোট পরিচালনা করেছিলেন, সেদিন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তারা জেতাতে পারেননি।” পাশাপাশি নাম না করে রবীন্দ্রনাথকে তোপ দেগে তিনি বলেন, “মাঝেমধ্যে বিবৃতি দেখছি কেউ কেউ বলছেন আমার কাজকে দল মান্যতা দেয় না। দল যদি মান্যতা না দেয় আমাকে দল বলুক। যদি দল বলে নিজেকে সংশোধন করো, তবে দল রাখবে। নিজেকে সংশোধন করতে পারলে দলে থাকব। না হলে রাজনীতি থেকে বসে যাব। কারণ রাজনীতি আমার পেশা নয়। তবে এভাবে বার বার ব্যাক বাইটিং করে কর্মীদের মনোবল যারা নষ্ট করতে চান তাদের বিরুদ্ধে রাজ্য পার্টিতে মুখ খোলা দরকার।”

আরও পড়ুন:পিকের সংস্থার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ চন্দ্রিমার, পাল্টা দিল আইপ্যাকও

উদয়নের এহেন মন্তব্যের পর তাঁকে পাল্টা দিয়ে সংবাদমাধ্যমকে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “উনি ওনার নিজের চরকায় তেল দিন। ওনার এসব অরাজনৈতিক কথার উত্তর আমি দেব না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তাঁর নীতি আদর্শ সামনে রেখে শুরু করেছিলাম। এখনও সেই পথে চলছি।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...