Thursday, June 25, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ওয়েস্ট ইন্ডিজের  বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচেও জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া । শুক্রবার পোলার্ডদের ৯৬ রানে হারাল রোহিত শর্মার দল। সিরিজের ফলাফল ৩-০। ক‍্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে উচ্ছসিত ভারত অধিনায়ক। ম‍্যাচের সেরা শ্রেয়স আইয়র। সিরিজ সেরা প্রসিদ্ধ কৃষ্ণা।

২) আবারও শারীরিক অবস্থার অবনতি প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের। সঙ্কটজনক অবস্থা প্রাক্তন এই ফুটবলারের। এদিন সুরজিৎ সেনগুপ্তকে দেখতে হাসপাতালে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

৩) মনিকা বাত্রার করা মামলার বিষয়ে বড় সিদ্ধান্ত নিল দিল্লি হাইকোর্ট। সেই মামলায় ম্যাচ গড়াপেটায় দোষী সাব্যস্ত হলেন সৌম্যদীপ। এর ফলে কড়া শাস্তি হতে পারে সৌম‍্যদীপের। এছাড়াও টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ কমিটিকেও ছ’মাসের জন্য নির্বাসিত করেছে দিল্লি হাইকোর্ট।

৪) চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের  বিরুদ্ধে টি-২০  সিরিজ থেকে ছিটকে গেলেন কে এল রাহুল । একই সঙ্গে ছিটকে গেলেন অল-রাউন্ডার অক্ষর প্যাটেলও।  ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতায় বসতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-২০ ম‍্যাচের আসর।

৫) শনিবার ও রবিবার ব্যাঙ্গালোরে বসতে চলেছে দেশ তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিলের মেগা নিলাম। সেখানে দেশ বিদেশ মিলিয়ে ৫৯০ জন ক্রিকেটার নিলামের হাতুড়ির তলায় আসতে চলেছ।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...