Monday, April 6, 2026

Scotland yard : স্কটল্যান্ড ইয়ার্ডের শীর্ষপদে এক বঙ্গসন্তান! 

Date:

Share post:

বিশ্বের প্রাচীনতম এবং ধুরন্ধর পুলিশ বাহিনী লন্ডনের স্কটল্যান্ড ইয়ার্ড (Scotland yard) । আর সেই স্কটল্যান্ড ইয়ার্ড তথা মেট্রোপলিটন পুলিশ সার্ভিসের শীর্ষপদে আসীন হতে চলেছেন এক বঙ্গসন্তান, নীল বসু। সংস্থার শীর্ষকর্তা ডেম ক্রেসিডা ডিক সদ্য ইস্তফা দিয়েছেন। সেই জায়গায় যোগ্যতম প্রার্থী হিসেবে আসীন হতে চলেছেন বঙ্গসন্তান নীল বসু । অন্তত সম্ভাবনা তেমনই।

নীল বসুর জন্ম এবং বেড়ে ওঠা সবটাই লন্ডনে। বাবা বাঙালি, পেশায় চিকিৎসক । মা বিদেশিনী, ওয়েলসের নাগরিক । নীল বসুর পুরো নাম অনিলকান্তি ‘নীল’ বসু। স্ট্যাফোর্ডের ওয়ালটন হাই স্কুল থেকে পাশ করে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন নীল। ১৯৯২ সালে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। ২০১৪ সালে অপরাধ দমন শাখায় কমান্ডার হিসাবে নিযুক্ত হন। তিন বছরের মধ্যেই ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে উত্থান। নীলের স্ত্রী নীনা। তিন পুত্র।

তবে দায়িত্ব পেলেও বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে নীল বসুকে । ক্ষমতায় এসেই নীলের প্রথম দায়িত্ব হবে লন্ডন পুলিশের ভাবমূর্তি সাফ করা। কারণ প্রাক্তন শীর্ষকর্তা ডেমের নেতৃত্বাধীন পুলিশ বাহিনীর বিরুদ্ধে বর্ণবিদ্বেষ, লিঙ্গবৈষম্য, সমকামীদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ-সহ নানা অভিযোগ উঠেছে গত কয়েক বছরে। এই নিয়ে ক্ষোভ বাড়ছিল সর্বত্র। বাধ্য হয়ে লন্ডনের মেয়র সাদিক খান নেতৃত্বাধীন কমিশন ক্রেসিডার কাছে জবাবদিহি করেছিল। কিন্তু ক্রেসিডার জবাবে সন্তুষ্ট হননি সাদিক। ফলে শেষ পর্যন্ত সরতেই ক্রেসিডাকে।

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...