Tuesday, June 23, 2026

Municipal Election 2022 : কোভিড বিধি মেনে রাজ্যের চার পুরনিগমে ভোটগ্রহণ চলছে

Date:

Share post:

কোভিড বিধি মেনে শনিবার সকাল ৭ টায় রাজ্যের চার পুরনিগমে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে (west Bengal Municipal Election 2022) । সর্বত্রই ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো। শান্তিপূর্ণভাবে লাইন দিয়ে ভোট দিচ্ছেন সকলে ।

 

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ি— এই চার পুরনিগমেই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য নির্বাচন কমিশন। প্রতিটি বুথেই রয়েছে সশস্ত্র পুলিশ। সেই সঙ্গে সিসিটিভিতে নজরদারির ব্যবস্থাও থাকছে।

চার পুরনিমগের মধ্যে সব চেয়ে বেশি বুথ রয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলে। সেখানে মোট বুথের সংখ্যা ১,১৮২। প্রত্যেক বুথে রয়েছে চারজন করে বুথকর্মী। আসানসোলের মোট ভোটার ৯ লক্ষ ৪২ হাজার ৯০।

অন্যদিকে সব চেয়ে কম সংখ্যক বুথ রয়েছে চন্দননগরে। বুথের সংখ্যা ১৭৩। চন্দননগরে মোট ৩৩টি ওয়ার্ড রয়েছে। ভোটার ১ লক্ষ ৪৪ হাজার ৮৪৩।

বিধাননগরের বুথের সংখ্যা ৫২৩। মোট ভোটার ৪ লক্ষ ৪৬ হাজার ৭৪০।

শিলিগুড়িতে মোট বুথের সংখ্যা ৫০২। এর মধ্যে ৮১টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। শিলিগুড়িতে মোট ভোটার ৪ লক্ষ ২ হাজার ৮৯৫।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...