Friday, June 26, 2026

Shilpa shetty-Fraud case : আর্থিক প্রতারণা: মা -বোন সহ শিল্পাকে আদালতে হাজিরার নির্দেশ

Date:

Share post:

এবার সরাসরি শিল্পা শেট্টির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল । শুধু শিল্পাই নন তাঁর মা সুনন্দা শেট্টি এবং বোন শমিতা শেট্টির বিরুদ্ধেও এই একই অভিযোগ। এক গাড়ি ব্যবসায়ীর থেকে টাকা নিয়ে সময়মতো তা ফেরত না দেওয়ার অভিযোগে তিন জনকেই হাজিরার নির্দেশ দিল মুম্বইয়ের অন্ধেরি আদালত।

 

পারহাদ ফিরোজ নামের এক গাড়ি-ব্যবসায়ী জুহু থানায় শিল্পা, তাঁর বোন শমিতা এবং মা সুনন্দা শেট্টির নামে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। সেই গাড়ি-ব্যবসায়ীর পারহাদ ফিরোজের অভিযোগ, ২০১৫ সালে শিল্পার বাবা সুরেন্দ্র শেট্টি ২১ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০১৭ সালের মধ্যে এই ঋণ শোধ করবেন। এখন শিল্পার বাবা বেঁচে নেই। কিন্তু যে প্রতিষ্ঠানটির নাম করে ঋণ নেওয়া হয়েছিল সেটির অংশীদার শিল্পা , তাঁর মা এবং বোন। অথচ তারা এখন সেই টাকা ফেরত দিতে অস্বীকার করছেন। জুহু থানায় লিখিত অভিযোগ জানিয়ে ওই ব্যবসায়ী এমনটাই দাবি করেছেন । ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই আগামী ২৮ ফেব্রুয়ারি শিল্পা সহ তিন জনকে হাজিরার নির্দেশ দিয়েছে অন্ধেরির আদালত।

 

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...