Tuesday, June 9, 2026

হিজাব না পরার কারণেই দেশে ধর্ষণের বাড়বাড়ন্ত: বিতর্কিত মন্তব্য কংগ্রেস বিধায়কের

Date:

Share post:

দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে কর্নাটকের(Karnatak) হিজাব বিতর্কের আঁচ। গোটা ঘটনায় রীতিমতো উত্তাল দক্ষিণের এই রাজ্য। এহেন পরিস্থিতির মাঝেই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন কর্নাটকের কংগ্রেস(Congress) বিধায়ক জমির আহমেদ(Jamir Ahamed)। তাঁর দাবি, ভারতের বেশিরভাগ মহিলারা যেহেতু হিজাব পড়ে না তাই দেশে ধর্ষণের হার সবচেয়ে বেশি। বিধায়কের এহেন মন্তব্যের জেরে স্বাভাবিকভাবেই বিতর্ক চরম আকার নিয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রবিবার ওই কংগ্রেস বিধায়ক জমির আহমেদ বলেন, “ইসলাম ধর্মে হিজাব মানে পর্দা। একটা বয়সের পর মেয়েদের সৌন্দর্য লুকিয়ে রাখতে হিজাব ব্যবহার করা হয়।” পাশাপাশি তার আরও দাবি, “ভারতের বেশিরভাগ মহিলা হিজাব পরেন না, যার জন্য ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি।” এর সঙ্গে তিনি আরও যোগ করেন, “হিজাব পরা বাধ্যতামূলক নয়। তবে যাঁরা নিজেদের রক্ষা করতে চান, তাঁরা হিজাব পরেন। যে মহিলা নিজের সৌন্দর্য দেখাতে চান না তিনি হিজাব পরেন। এটা বহু পুরনো রীতি।”

আরও পড়ুন:Ashok Bhattacharyya:হারলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য

উল্লেখ্য, হিজাব বিতর্কে গত কয়েকদিন ধরে রীতিমতো উত্তাল কর্নাটক। মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা যাবে না কর্তৃপক্ষের তরফে এমন নোটিশ দেওয়ার পর সমস্যার সূত্রপাত শুরু হয়। উদুপি-র সরকারি কলেজে ৬ ছাত্রী এ নিয়ে প্রথম আন্দোলন শুরু করেন। এরপর কর্নাটকের স্কুল-কলেজগুলোতে ছড়িয়ে পড়ে আন্দোলন।

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...