Monday, May 11, 2026

Pulwama attack: পুলওয়ামায় শহিদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর

Date:

Share post:

ভারতীয়দের কাছে আজ ১৪ ফেব্রুয়ারি কালো দিবস। ঠিক তিন বছর আগে এই দিনেই পুলওয়ামায় (Pulwama attack) পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় প্রাণ হারান ৪০ জন ভারতীয় সেনা। সেই ক্ষত এখনও শুকায় নি।সোমবার প্রধানমন্ত্রী (PM Modi) নরেন্দ্র মোদি টুইট করে পুলওয়ামায় শহিদ ভারতীয় জওয়ানদের (3 years of pulwama attack) প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। টুইটে (Tweet) তিনি লেখেন, ২০১৯ সালের এই দিনে পুলওয়ামায় শহিদ হওয়া জওয়ানদের শ্রদ্ধা জানাই। তাঁদের সাহসিকতা এবং আত্মত্যাগ প্রতি মুহূর্তে ভারতীয়দের অনুপ্রাণিত করে।

আরও পড়ুন- TMC গোয়ায় ঘরে ঘরে পৌঁছে গেছে, তবে ওখানে কেনাবেচা হয় আমাদের অত গুড় নেই: মমতা

সাল ২০১৯। পরদিন ছিল ভালোবাসা দিবস। ২৫০০ সিআরপিএফ জওয়ানের ৭৮টি কনভয় ৪৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে (Pulwama Terror Attack) জম্মু থেকে কাশ্মীর যাচ্ছিল। বিকেল ৩টে নাগাদ পুলওয়ামার লেথপোরা এলাকায় জওয়ানদের কনভয়ের দিকে ছুটে আসে বিস্ফোরক বোঝাই একটি জিপ। সিআরপিএফ জওয়ানের ৭৬ তম ব্যাটেলিয়ানের গাড়িকে ধাক্কা মারে ওই জিপটি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪০ জন জওয়ানের। আহত হন আরও অনেকে। তদন্তে উঠে আসে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নাম।

পুলওয়ামা হামলার পরেই ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলায় জড়িতদের নিকেশ করার অনুমতি দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীকে। এরপর মাঝে মাত্র বারো দিনের ব্যবধান। ২৬ ফেব্রুয়ারি। বালাকোটে হাতেনাতে বদলা নেওয়া হয় ১৪ ফেব্রুয়ারির জঙ্গি হামলার। মোক্ষম জবাব পায় জইশ-ই-মহম্মদ। বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকে গুঁড়িয়ে যায় একের পর এক পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটি।

Related articles

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...