Friday, April 3, 2026

Carona Update: দেশে করোনার গ্রাফ নিম্নমুখী, আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের কম

Date:

Share post:

ওমিক্রন আতঙ্ক কাটিয়ে ফের ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা দেশ। গত কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমণ নিম্নমুখী। খুলছে স্কুল-কলেজ।
সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১১৩ জন। যা গতকালের তুলনায় প্রায় ১০ হাজার কম। স্বস্তি দিয়ে কমছে অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৭৮ হাজার ৮৮২। ১.১২ শতাংশে নেমে এসেছে অ্যাকটিভ কেস। এই মুহূর্তে ভারতে করোনা পজিটিভিটি রেট ৩.১৯ শতাংশ।

আরও পড়ুন- যোগী নয় ও ভোগী, প্রথম দফায় ৫৭-তে ৩৭ আসন পাবে সপা: পাল্টা জানালেন মমতা
ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল হচ্ছে বিধিনিষেধ। সোমবার থেকে রাজধানী দিল্লিতে খুলে গিয়েছে নার্সারি স্কুলও। প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারাও এবার স্কুলে গিয়ে পঠনপাঠন করবে।
ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৪৬ জন। যা গতকালের তুলনায় অনেকটা কম। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ৯ হাজার ১১ জন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ১৬ লক্ষ ৭৭ হাজার ৬৪১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯১ হাজার ৯৩০ জন। সুস্থতার হার ৯৭.৬৮ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭২.৯৫ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ ফেব্রুয়ারি ভ্যাকসিন পেয়েছেন ১১ লক্ষের বেশি। তবে টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও।

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...