Sunday, March 29, 2026

Election Result: শতাংশের নিরিখে ২ কেন্দ্রে দ্বিতীয়স্থান হাতছাড়া বিজেপির, উঠে এলো বামেরা

Date:

Share post:

আসানসোল (Asansole), বিধাননগর (Bidhannagar), চন্দননগর (Chandannagar) ও শিলিগুড়ি (Siliguri)- চার পুরসভা ভোটে সবুজ ঝড়। বিরোধীদের অনেক পিছনে ফেলে ৪ পুরসভা তৃণমূলের (Tmc) দখলে। বিধানসভার জয় পুরভোটে তৃণমূল ধরে রাখতে পারলেও ধরাশায়ী বিজেপি। দুটি কেন্দ্রে দ্বিতীয়স্থান হাত ছাড়া পদ্মশিবিরের। বাকি দুটিতে দ্বিতীয় স্থানে থাকলেও, থার্ড হওয়া বামেদের সঙ্গে ব্যবধান বেশ কম।

ভোট শতাংশের নিরিখে চন্দননগর ও বিধাননগর পুরভোটে বিজেপিকে (Bjp) পিছনে ফেলে দ্বিতীয় স্থানে বামফ্রন্ট (Left)। বিজেপি শিলিগুড়ি ও আসানসোলে দ্বিতীয় স্থানে থাকলেও তাদের থেকে খুব একটা পিছিয়ে নেই বামেরা। একুশের বিধানসভা নির্বাচনে ল্যান্ডস্লাইড জয় পেয়েছে তৃণমূল। তাদের থেকে অনেকটা পিছিয়ে থাকলেও, দ্বিতীয় স্থানে ছিল বিজেপিই। কিন্তু তারপর থেকেই পিছিয়ে পড়ছে বিজেপি। সোমবার, যে চারটি পুরভোটের ফল বেরিয়েছে, তার মধ্যে মাত্র দুটোতেই দ্বিতীয়স্থানে তারা।

উল্লেখযোগ্য হল শিলিগুড়ি পুরভোটের ফল। উত্তরবঙ্গে একুশের নির্বাচনেও ভালো ফল করেছিল বিজেপি। আর তুমুল সবুজ ঝড়ের মধ্যেও শিলিগুড়ি পুরনিগম ধরে রেখেছিলেন সিপিআইএম (Cpim) নেতা অশোক ভট্টাচার্য। বামদের পরাজয় তো হয়েছেই, তিনি নিজেও হেরেছেন। এখানে বিজেপিই হালে পানি পায়নি। শতাংশের নিরিখে দ্বিতীয় হয়েছে পদ্মশিবির। তৃতীয় স্থানে বামেরা।

বিধাননগরে ভোট শতাংশের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। এখানে বিধানসভায় বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও, এই পুরভোটে দ্বিতীয়তে উঠে এসেছে বামেরা।

আসানসোল শিল্পাঞ্চলে বিগত বেশ কয়েক বছর ধরে ভালো ফল করছে গেরুয়া শিবির। সেখানে তাদের সংগঠন মজবুত বলেও দাবি ছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু সেখানেও জয়ী হয়েছে তৃণমূল। কোনও মতে, শতাংশের নিরিখে দ্বিতীয় হলেও খুব কাছেই রয়েছে বামফ্রন্ট।

কলকাতা পুরসভার ভোটেও বিজেপিকে পিছনে ফেলে প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বামফ্রন্ট। তাহলে কি রাম থেকে বামে ঘুরছে ভোট? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন, “বাম-বিজেপি-কংগ্রেসের মধ্যে একটা বোঝাপড়া আছে। ওরা জগাই-মাধাই-গদাই থিওরি মেনে চলে। নিজেদের মতো করে কখনও এককে, কখনও অন্যকে ভোট দেয়। আর কেউ না কেউ তো দ্বিতীয় হবে, তৃতীয় হবে।“

তবে, শূন্য থেকে যে ভাবে দ্বিতীয়স্থানে উঠে আসছে বামেরা, তাতে আলিমুদ্দিনে কিছুটা স্বস্তি বলে মত রাজনৈতিক মহলের।

 

Related articles

বিয়ে করতে চলেছেন কৃতি? জল্পনা বাড়তেই ‘সত্যিটা’ জানালেন অভিনেত্রী

বলিউড অভিনেতা- অভিনেত্রীদের সাত পাকে বাঁধা পড়ার গুঞ্জন নতুন কিছু নয়। তবে সাম্প্রতিককালে কৃতি শ্যাননকে (Kriti Sanon)নিয়ে সেই...

দলের জার্সি পরে দলের হয়েই খেলুন! বিশৃঙ্খলা করলেই শাস্তি, মুর্শিদাবাদ থেকে কর্মীদের কড়া বার্তা অভিষেকের

নওদার সভা থেকে দলের কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলে (TMC) থেকেও...

গুন্ডামি করতে এলে চুপ করে বসে থাকবো না, কাকে হুমকি দিলেন রানা! 

টলিপাড়ায় ফের ফেডারেশন বনাম রানা সরকার (Rana Sarkar) সংঘাত। প্রখ্যাত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তৈরি করতে গিয়ে শ্যুটিং...

তিক্ততা অতীত, আইপিএলই মিলিয়ে দিল কুম্বলে-কোহলিকে

ক্রিকেট মাঠে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন বিরাট কোহলি। অবশেষে দূরত্ব কমল বিরাট কোহলি (Virat Kohli) ও অনিল কুম্বলের...