Friday, June 19, 2026

বিয়ে করতে চলেছেন কৃতি? জল্পনা বাড়তেই ‘সত্যিটা’ জানালেন অভিনেত্রী

Date:

Share post:

বলিউড অভিনেতা- অভিনেত্রীদের সাত পাকে বাঁধা পড়ার গুঞ্জন নতুন কিছু নয়। তবে সাম্প্রতিককালে কৃতি শ্যাননকে (Kriti Sanon)নিয়ে সেই আলোচনা একটু বেশিই হচ্ছে। মায়ানগরী থেকে দক্ষিণ ভারতের বিনোদন জগতের একাধিক তারকার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে সম্প্রতি লন্ডন নিবাসী ব্যবসায়ী কবীর বাহিয়ার (Kabir Bahia) সঙ্গে একটি পারিবারিক অনুষ্ঠানে অভিনেত্রীর খোশমেজাজে সময় কাটানোর মুহূর্ত ধরা পড়তেই তাঁদের দীর্ঘদিনের সম্পর্কে যেন নতুন করে সিলমোহর পড়েছে। এবার কি সম্পর্কের অফিসিয়াল স্বীকৃতি সময়ের অপেক্ষা মাত্র? জল্পনা বাড়তেই মুখ খুললেন কৃতি।

২০১৫ সালে বর্ষবরণের পার্টিতে একসঙ্গে হুল্লোড় করা থেকে ২০২৬ সালে হাতে হাত রেখে এখানে ওখানে ঘুরতে যাওয়া – দীর্ঘদিন ধরেই ভালো বন্ধু হিসেবে পরিচিত কবীর – কৃতি। ‘কিন্তু এভাবে আর কতদিন? এবার তো বিয়েটা করে নিন’, সোশ্যাল মিডিয়ায় এরকম মন্তব্য ক্রমশ বাড়তে থাকায় আসল সত্যি ফাঁস করলেন অভিনেত্রী। জানালেন বিয়ে নিয়ে নিজের সিদ্ধান্তের কথা। সম্প্রতি একটি অনুষ্ঠানে সঞ্চালক তাঁর বিয়ের প্রসঙ্গ তুলতেই স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন নায়িকা। বলেন, “বাবা-কাকাদের মতো প্রশ্ন করছেন—আমি কবে বিয়ে করছি! আরে, জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে।এখনই বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো নেই। সঠিক সময়ে বিয়ে করব।”

 

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...