দলের জার্সি পরে দলের হয়েই খেলুন! বিশৃঙ্খলা করলেই শাস্তি, মুর্শিদাবাদ থেকে কর্মীদের কড়া বার্তা অভিষেকের

নওদার সভা থেকে দলের কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলে (TMC) থেকেও অনেক কর্মী, বুথ স্তরের নেতৃত্ব হুমায়ুনের দলকে সাহায্য করছেন বলে আশঙ্কা প্রকাশ করলেন অভিষেক।
Sponsored

'দু-মুখো' রাজনীতিকে দল প্রশ্রয় দেবে না বলে স্পষ্ট জানিয়ে দেন অভিষেক। তাঁর কথায়, "যাঁরা যে দলের জার্সি পরে আছেন, সেই দলের হয়ে খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে একমাস পরে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেবে, বাকি জীবনটা আর মাঠে ঢুকতে পারবেন না।" আরও পড়ুনঃ মৃত মুজতবা আলি খামেনেই! চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের
অভিষেকের সভার আগে সভামঞ্চের সামনে দলের একদল কর্মী বিক্ষোভ দেখান। চেয়ার ভাঙচুর করা হয়। জেলার নেতারা তখনকার মতো পরিস্থিতি সামাল দেন। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠে ঘটনার কথা উল্লেখ না করে কড়া বার্তা দিলেন তিনি। সাফ জানালেন,"দলকে চাপে রাখতে কেউ যদি মনে করেন বিশৃঙ্খলা করবেন, তাহলে দল কিন্তু তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে।”
অভিষেক আরও জানান,"আমি হাবিবকে (ব্লক সভাপতি) বলে দেব, ও যেমন ব্লকস্তরটা দেখছিল, তেমনই দেখবে এখনও। আর যদি কারও মনে হয়, প্রার্থীর সঙ্গে বিরোধ তৈরি হচ্ছে, তাহলে সে জেনে রাখবেন, নওদা আসনে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সবার উপর নজর থাকবে।"
এ দিনের সভায় অভিষেকের কড়া বার্তা, "আমি কিন্তু ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। আমার ব্যক্তিগত ভাবে পছন্দ-অপছন্দের কোনও বিষয় নেই।" অভিষেকের নিশানায় ছিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী ও নতুন দলের নেতা হুমায়ুন আহমেদ। অভিষেক বলেন, "বিজেপি মুর্শিদাবাদ জিততে তিনটে এজেন্ট পাঠিয়েছে। প্রথমজন অধীররঞ্জন চৌধুরী, দ্বিতীয় হুমায়ুন কবীর এবং তৃতীয় হচ্ছেন জ্ঞানেশ কুমার।"
তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাহিনা মমতাজ। তৃণমূলের প্রার্থীকে নিয়ে কিছু অসন্তোষ থাকলেও নির্বাচনের আগে দ্বন্দ্ব ভুলে লড়াইয়ে নামার কথা জানান অভিষেক। তৃণমূল সাংসদ বলেন, ‘যদিও প্রার্থী নিয়ে কোনও সমস্যা হয়, আপনি ধরে নেবেন মুর্শিদাবাদের নওদা থেকে আপনাদের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাকে দেখে ভোট দেবেন। এই লড়াই বাংলার কৃষ্টি, অধিকার রক্ষা করার লড়াই।’
জেলার কিছু নেতা শুরুতে হুমায়ুনের সঙ্গে থাকলেও ধীরে ধীরে তাঁরা মুখ ফেরাচ্ছেন বলেও দাবি করেন অভিষেক। তাঁর বক্তব্য, "গত ডিসেম্বর মাসে যখন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, তখন বলেছিলেন কেন মসজিদ করবে না? হুমায়ুনের পক্ষ নিয়ে সওয়াল করেছিলেন। গত দু'মাসে হুমায়ুনের চাল-চলন, মুখের ভাষা, ব্যবহার দেখে মনে করেছে, হুমায়ুনকে সমর্থন করা আর খাল কেটে কুমির আনা এক ব্যাপার।"
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
2h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
3h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
3h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
4h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
5h ago
More from রাজ্য
View All →
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
7h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
7h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
11h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
11h ago
