Saturday, June 13, 2026

কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন,খাস কলকাতার গেস্ট হাউস থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

Date:

Share post:

ভবানীপুরের এক গেস্ট হাউস থেকে উদ্ধার এক স্বর্ণ ব্যবসায়ীর মৃতদেহ। সোমবার রাতে তাঁর দেহ উদ্ধার করেন গেস্ট হাউসের কর্মীরা। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, লি রোডের বাসিন্দা,শান্তিলাল বৈদকে অপহরণ করে খুন করা হয়েছে।তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:Weather Forecast:বিদায় বেলায় দাপট দেখাচ্ছে শীত

পুলিশ সূত্রে খবর, সোমবারই ভবানীপুরের ওই হোটেলে ঢোকেন দুই ব্যক্তি। মৃত ব্যক্তিকে তাঁর কাকা বলে পরিচয় দেন সঙ্গে ছিলেন আরও এক জন। তার কিছুক্ষণের মধ্যেও ওই ব্যক্তি হোটেল ছেড়ে বেরিয়ে যান। হোটেলে একাই ছিলেন শান্তিলাল বৈদ। মৃতের পরিবারের দাবি, সন্ধ্যায় কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন যায় বাড়িতে। তার পর তদন্তে নামে কলকাতা পুলিশ। এই সূ্ত্রেই তারা ভবানীপুরে ওই হোটেলে পৌঁছন। সেখানেই উদ্ধার হয় শান্তিলাল বৈদের মৃতদেহ। গলায় টেলিফোন তার প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ।


জানা গিয়েছে, সোমবার সকাল থেকে তাঁর কোনও খোঁজ পাচ্ছিল না পরিবার। সন্ধে নাগাদ ভবানীপুর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। এরপর রাতের দিকে বাড়ি থেকে মাত্র ১ কিলোমিটার দূরে গেস্ট হাউস থেকে শান্তিলালের দেহ উদ্ধার হয়। তাঁর গলায় দাগ মিলেছে। পুলিশের প্রাথমিক অনুমান, গলায় তার জড়িয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তার আগে বাড়িতে ফোন করে কোটি টাকা মুক্তিপণও চাওয়া হয়েছিল।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...