Monday, April 6, 2026

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ফের দোষী সাব্যস্ত লালুপ্রসাদ, সাজা ঘোষণা ২১ শে

Date:

Share post:

পশুখাদ্য কেলেঙ্কারি (Fodder Scam) সংক্রান্ত মামলায় ফের দোষী সাব্যস্ত হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। এই নিয়ে পশুখাদ্য কেলেঙ্কারি ইস্যুতে পঞ্চমবার দোষী সাব্যস্ত হলেন আরজেডি সুপ্রিমো (RJD Supremo)।

মঙ্গলবার রাঁচির বিশেষ সিবিআই আদালতে (CBI Special Court) লালুকে (Lalu Prasad Yadav) দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডোরান্ডা ট্রেজারি থেকে ১৩৯.৩৫ কোটি টাকা অবৈধভাবে নেওয়ার অভিযোগ রয়েছে। ২১ ফেব্রুয়ারি এই মামলায় লালুর সাজা ঘোষণা করবে রাঁচির বিশেষ সিবিআই আদালত। লালু প্রসাদ যাদবের উপস্থিতিতেই বিচারপতি সিকে শশী এই রায় দিয়েছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এমন ৯৮ জন এ দিন আদালতে উপস্থিত ছিলেন, এঁদের মধ্যে ২৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বাকিদের মধ্যে ৩৫ জনকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সিবিআই ওই মামলায় ১৭০ পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছিল। লালু প্রসাদ ছাড়াও প্রাক্তন সাংসদ জগদীশ শর্মা, পশুপালন দফতরের সচিব বেক জুলিয়াস, পশুপালন দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. কে এম প্রসাদ ওই মামলার অন্যতম অভিযুক্ত।

 

আরও পড়ুন: Mamata: মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা, উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পরিষদের বৈঠকে হাজির ২ বিজেপি নেতাও

উল্লেখ্য, কয়েকদিন আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে লালু (Lalu Prasad Yadav) বলেছিলেন, ফের একবার নির্বাচনী রাজনীতিতে ফিরতে আগ্রহী তিনি। আত্মবিশ্বাসের সুরে আরজেডি সুপ্রিমো বলেন, তিনি নির্বাচনী রাজনীতিতে ফিরতে চান ও ভোটে জিতে ফের একবার সংসদে প্রবেশ করতে চান। তবে তারপরই আসে পশুখাদ্য কেলেঙ্কারি (Fodder Scam) মামলায় আদালতের নির্দেশ।

 

বর্তমানে লালুর অনুপস্থিতিতে আরজেডির দায়িত্ব সামলাচ্ছেন তাঁর ছেলে তেজস্বী যাদব (Tejaswi Yadav)। বর্তমানে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী। মঙ্গলবার রায় সামনে আসার পর আদালত ন্যয়বিচারই দিয়েছে বলে মন্তব্য করেছেন জেডিইউ নেতা নীরজ কুমার (JDU Leader Neeraj Kumar)।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...