Tuesday, June 23, 2026

Surajit Sengupta: এখনও ভেন্টিলেশনে প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

Date:

Share post:

এখনও শারীরিক অবস্থা সঙ্কটজনক প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের ( Surajit Sengupta)। মঙ্গলবারও ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাঁকে। নতুন করে শারীরিক কোনও সমস্যা দেখা যায়নি প্রাক্তন এই ফুটবলারের। মঙ্গলবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

মঙ্গলবার হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে বলা হল, “সোমবার ইলেকটিভ ট্রাকিয়োস্টমি পরীক্ষার পর সুরজিৎ সেনগুপ্তের শরীরে অক্সিজেনের মাত্রা ৯২-৯৫ শতাংশের মধ্যে রয়েছে। গভীর আচ্ছন্ন ভাব রয়েছে তাঁর। ভ্যাসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। মূত্র নির্গমন সামান্য বেড়েছে। শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কমেছে। নতুন করে জ্বর আসেনি প্রাক্তন এই ফুটবলারের। ওযুধের সাহায্যে নিয়ন্ত্রণে রয়েছে হৃদস্পন্দন। ডাঃ অজয় কৃষ্ণা সরকারের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সর্বক্ষণ সুরজিৎ সেনগুপ্তের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কার্ডিয়োলজি এবং নেফ্রোলজি সংক্রান্ত পর্যবেক্ষণ করেছেন যথাক্রমে অঞ্জন লাল দত্ত এবং জয়ন্ত কুমার বসু।

আরও পড়ুন:India Team: পরিবর্তিত হল শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সিরিজের সূচি


Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...