Saturday, April 4, 2026

এসএসসি গ্রুপ ডি নিয়োগ: সিঙ্গল বেঞ্চের নির্দেশে অন্তবর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

Date:

Share post:

দুপুরে নির্দেশ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের। বিকেল গড়াইতেই সেই মামলায় স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। এসএসসি (SSC) গ্রুপ ডি নিয়োগ মামলায় আগামী ২ সপ্তাহ সিঙ্গল বেঞ্চে শুনানি করা যাবে না। ২১ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি ডিভিশন বিচারপতি হরিশ ট্যান্ডনের (Harish Tendon) ডিভিশন বেঞ্চে।

এদিন, হাইকোর্টে আর কে বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি ভেঙে গ্রুপ-ডি নিয়োগ মামলায় ফের সিবিআইকে (CBI) অনুসন্ধানের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের (Abhijit Gangopadhyay) সিঙ্গল বেঞ্চ। চাকরির পিছনে কি টাকার লেনদেন? পুনরায় সিবিআই-কেই এই বিষয়ে তদন্ত করে দেখতে নির্দেশ হাইকোর্টের। খতিয়ে দেখে ১৬ মার্চের মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (CBI) প্রাথমিক রিপোর্ট দিতে নির্দেশ আদালতের। রাজ্যের তরফে আদালতের এই নির্দেশের উপর অ্যাডভোকেট জেনারেল স্থগিতাদেশের আর্জি জানালেও তা খারিজ করে দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সিঙ্গল বেঞ্চ।

আরও পড়ুন-৫ ভোটে ভাগ্য বদল! টোটো চালক থেকে কাউন্সিলর বিজেপি প্রার্থী

কয়েক ঘণ্টার মধ্যেই নিয়োগ (SSC) দুর্নীতি মামলায় নয়া মোড়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্চ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেই আবেদনের প্রেক্ষিতে সিঙ্গল বেঞ্চের বিচারপ্রক্রিয়ায় ২ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, ৫৭৩ জনের নিয়োগ বাতিলের সিদ্ধান্তের উপরও স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...