Saturday, April 4, 2026

West Bengal: গোমূত্র ও গোবরে সোনা! গুজবে চাঞ্চল্য দেগঙ্গায়!

Date:

Share post:

ফের গুজব (rumor)! গোমূত্রে মিলছে সোনা (gold), গোবরেও সোনার (gold) হদিস! গুজবের (rumor) জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দেগঙ্গার (Deganga) গোবর্ধনপুর এলাকায়। যুক্তিবাদী মঞ্চ জানাচ্ছে গোমূত্র ও গোবরে যে সোনালি ধাতব বস্তু মিলেছে তা আসলে গলব্লাডার স্টোনের মত কিছু। সোনা (gold) উদ্ধারের তত্ত্ব পুরোপুরি খারিজ করে দিয়েছেন তাঁরা। ঘটনার জেরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে পার্শ্ববর্তী এলাকাতেও।

আরও পড়ুনঃ TMCP: প্রেসিডেন্সির লাল দুর্গে ফুটলো ঘাসফুল, প্রথমবার খুলল তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট

স্থানীয় সূত্রে জানা যায় দেগঙ্গার (Deganga) গোবর্ধনপুর এলাকায় একটি গরুর মূত্র ও গোবর থেকে সোনালি ধাতব বস্তু মেলে। এরপরই শোরগোল পড়ে যায়। শুধু তাই নয় স্থানীয় এক স্বর্ণব্যবসায়ী প্রায় পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে সেই সোনা (gold)  কেনেন বলে জানা যায়। কিন্তু গোমূত্রে সোনা? যুক্তিবাদী মঞ্চের দাবি, যে সোনালি ধাতব বস্তু পাওয়া গেছে তা আসলে সোনা নয়। তাঁদের মতে মানব শরীরে যেমন গলব্লাডারের মত অঙ্গ আছে যাতে স্টোন তৈরি হয়, তেমনই প্রাণীদের শরীরেও সেরকম নানা স্টোন উৎপন্ন হয়। এটি সেরকমই কিছু।সাধারণ মানুষ সোনা উদ্ধারের ঘটনাকে ঘিরে উৎসাহিত হলেও,  গোমূত্রে  ও গোবরে সোনা উদ্ধারের তত্ত্ব পুরোপুরি খারিজ করে দিয়েছে যুক্তিবাদী মঞ্চ।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...