Monday, June 8, 2026

Britain: ধর্ষনের মামলার নিষ্পত্তি করতে খসল ১২২ কোটি টাকা!

Date:

Share post:

ধর্ষনের অভিযোগ উঠেছিল ব্রিটেনের(Britain) যুবরাজ তথা প্রিন্স হ্যারির(Prince Harry) ভাই প্রিন্স অ্যান্ড্রুর(Prince Andrew) বিরূদ্ধে। আর সেই মামলার নিস্পত্তি করতেই গচ্ছা গেল ১২২ কোটি টাকা। ইংল্যান্ডের রানী এলিজাবেথ (Elizabeth)স্বয়ং এই  বিষয়ে হস্তক্ষেপ করে আদালতের বাইরে অর্থের বিনিময়ে এই মামলার নিষ্পত্তি করিয়েছেন বলে জানা যায়।

সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে ব্রিটেনের যুবরাজের প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক ভার্জিনিয়া জিওফ্রে। যেখানে বলা হয় ভার্জিনিয়ার যখন ১৭ বছর বয়স সেই সময় তাঁর ওপর যৌন নির্যাতন করেন অ্যান্ড্রু। কিন্তু ভার্জিনিয়ার (Virginia)এই অভিযোগ অস্বীকার করেছিলেন ব্রিটেনের যুবরাজ। উল্লেখ্য, প্রিন্স অ্যান্ড্রুর যখন ১৯ বছর বয়স তখন তিনি ১৭ বছর বয়সী ভার্জিনিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। বেশ কয়েক বছর তাঁদের একসঙ্গে ঘুরতে দেখা যায়।কিন্তু ২০০১ সালে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে অ্যান্ড্রুর বিরূদ্ধে মুখ খোলেন ভার্জিনিয়া।

ফের ধাক্কা খেলো শেয়ারবাজার, ১৪৫ পয়েন্ট নামল সেনসেক্স

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সংশ্লিষ্ট আদালতে দাখিল করা এক চিঠিতে বলা হয়েছে, ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রু এবং ভার্জিনিয়া জিওফ্রে আদালতের বাইরে একটি নিষ্পত্তিতে পৌঁছেছেন। এবং তার জন্য প্রিন্স অ্যান্ড্রুকে বড়সড় খেসারত দিতে হয়েছে। পরিবারকে কালিমামুক্ত করতে যে অর্থ ব্যয় করতে হয়েছে রানী এলিজাবেথকে,  ভারতীয় মুদ্রায় তা প্রায় ১২২ কোটি টাকার সমান। মনে করা হচ্ছে স্বয়ং রানীর হস্তক্ষেপেই এই মামলার নিষ্পত্তি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা যায় প্রিন্স অ্যান্ড্রু এবং ভার্জিনিয়ার মধ্যে ১২২ কোটি টাকার একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। তবে এই বিষয়ে বাকিংহাম প্যালেসের তরফ থেকেও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। এমনকি এই নিয়ে যে কোনও মন্তব্য করা হবে না, তা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে রাজ পরিবারের তরফ থেকে।

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...