Tuesday, March 31, 2026

Accident-park circus : রেষারেষি করতে গিয়ে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজে বাস দুর্ঘটনা, আহত একাধিক

Date:

Share post:

বুধবার সকালে ফের বেপরোয়াভাবে বাস চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটল। রেষারেষি করতে গিয়ে পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজের উপর ঘটেছে এই দুর্ঘটনাটি। বেশ কয়েকজন বাস যাত্রী জখম হয়েছেন। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে কারও আঘাত তেমন গুরুতর নয়। আর প্রাণহানির ঘটনাও ঘটেনি। বাস চালক ও খালাসিকে পুলিশ আটক করেছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, বুধবার সকালে আন্দুল-নিউটাউন রুটের একটি বাস পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজ দিয়ে যাচ্ছিল। সে সময় পাশ দিয়ে আরেকটি বাস যাচ্ছিল। জানা গিয়েছে আন্দুল-নিউটাউন রুটের বাসটি ওই পাশের বাসটিকে ক্রমাগত ওভারটেক করার চেষ্টা করছিল। তার ফলে ক্রমশ বাসটির গতি বাড়তে থাকে । গতি বাড়িয়ে বাসটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আন্দুল-নিউটাউন রুটের বাসটি। রেলিংয়ে ধাক্কা লাগে। যাত্রীরা বাসের ভিতরেই এদিকে ওদিকে ছিটকে পড়েন। অল্পবিস্তর চোট -আঘাত পান প্রায় সকলেই। তৎক্ষণাৎ উদ্ধারে এগিয়ে আসেন ট্রাফিক পুলিশ। উদ্ধারে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।যাত্রীদের সকলকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । দুর্ঘটনাগ্রস্ত বাসটির চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ।

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...