Tuesday, June 23, 2026

Bhawanipur murder : ভবানীপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য: একাধিক আঁচড়ের দাগ বৃদ্ধের গায়ে

Date:

Share post:

ভবানীপুরের লী রোডে ব্যবসায়ী শান্তিলাল বৈদ্যর খুনের ঘটনায় নতুন তথ্য এসেছে পুলিশের হাতে। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে ওই মৃত ব্যবসায়ীর শরীরের একাধিক জায়গায় বহু আঁচড়ের দাগ ছিল। রিপোর্টে আরো জানা গিয়েছে ওই ব্যবসায়ীর গলায় ফাঁস দিয়ে তাঁর শ্বাসরোধ করে খুন করা হয়েছে।


এখন ওই বৃদ্ধের শরীরে কীভাবে ওই দাগ হল তা জানার চেষ্টা চলছে। মনে করা হচ্ছে খুনের আগে অভিযুক্তের সঙ্গে বেশ কিছুটা সময় ধরে ধস্তাধস্তি হয়েছিল ওই বৃদ্ধের। শুধু ব্যবসায়ীর শরীরেই নয় গেস্ট হাউসের যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে সেখানেও নানা জায়গায় ধস্তাধস্তির চিহ্ন পেয়েছেন তদন্তকারী অফিসাররা । তা থেকেই মনে করা হচ্ছে মৃত্যুর আগে হত্যাকারীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য
বহু চেষ্টা করেছিলেন এই ব্যবসায়ী।

খুনের পর হত্যাকারী বা হত্যাকারীরা একটি হলুদ ট্যাক্সি নিয়ে পালানোর চেষ্টা করেছিল। সেই ট্যাক্সিটিকেও চিহ্নিত করেছে পুলিশ। জেরায় ট্যাক্সিচালকের দাবি, দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় ঘোরার পর ওই ব্যক্তিকে হাওড়ার দিকে ছেড়ে আসেন তিনি। সেখান থেকে আততায়ী কোথায় গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...