Tuesday, June 23, 2026

Bappi Lahiri: বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোক প্রকাশ সচিন, বিরাট, মিতালি রাজদের

Date:

Share post:

মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন বাপ্পি লাহিড়ী( Bappi Lahiri)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। সুরকার এবং সঙ্গীতশিল্পীর আকস্মিক প্রয়াণে গভীর শোকের ছায়া ক্রীড়ামহলে। টুইট করে শোক প্রকাশ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), বিরাট কোহলি ( Virat Kohli), যুবরাজ সিং ( Yuvraj Singh), হরভজন সিং ( Harbhajan Singh) , মিতালি রাজের ( Mithali Raj)।

এদিন সোশ্যাল মিডিয়া বাপ্পি লাহিড়ীর একটি ছবি পোস্ট করে সচিন লেখেন,” আমি বাপ্পিদার গান খুব উপভোগ করি। বিশেষ করে ‘ইয়াদ আ রাহা হে’ আমার ঘরে অনেকবার বেজে উঠেছে। আপনি সব সময় মনে আসবেন।”

ভারতের ক্রিকেটার বিরাট কোহলি টুইটারে লেখেন,” আপনি ভারতীয় সঙ্গীতের আইকন। আপনাকে মিস করব। আপনার আত্মার শান্তি কামনা করি।”

ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং শোক প্রকাশ করে লেখেন,” এটা একটা দুঃখের খবর। উনি ওনার গান, সুরে সবসময়ই মনে থাকবেন। ওনার আত্মার শান্তি কামনা করি।”

আরেক প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং লেখেন,” এটা সত‍্যি দুঃখের খবর বাপ্পি লাহিড়ী মারা গেছেন। ওনার আত্মার শান্তি কামনা করি।”

মহিলা ক্রিকেটার মিতালি রাজ শোক প্রকাশ করে লেখেন,” ওনি ভারতীয় সঙ্গীতের আইকন। আমরা ওনাকে মিস করব।”

আরও পড়ুন:Novak Djokovic: গ্র্যান্ডস্ল্যাম না জিতলেও ক্ষতি নেই, কিন্তু করোনার টিকা নেবেন না, এক সাক্ষাৎকারে এমনটা জানালেন জোকোভিচ

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...