Wednesday, April 8, 2026

প্রার্থী নিয়ে ক্ষোভ থাকলে দলের স্বার্থেই মিটিয়ে ফেলুন : বার্তা ফিরহাদের

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের সদস্য হয়েও যারা পুরভোটে গোঁজ প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, আগামী পাঁচ দিনের মধ্যে তাদের লিফলেট বিলি করে ভোটের ময়দান থেকে সরে দাঁড়াতে হবে। অন্যথায় দল থেকে তাদের বহিষ্কার করা হবে । বুধবার মালদহে ভোট প্রচারে এসে এই বার্তা দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা তৃণমূলের মালদহের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম। বুধবার দুপুরে জেলা কোর কমিটি ও দুই পুরসভার প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি। ফিরহাদ হাকিম বলেন প্রার্থী নিয়ে কোনো ক্ষোভ থাকলে বৃহত্তর স্বার্থেই তা মিটিয়ে ফেলা উচিত । পাশাপাশি, মালদহ জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনে তৃণমূল প্রার্থীকে যাতে দলের সবাই সমর্থন করেন সেই নির্দেশও দেন তিনি। অন্যদিকে, প্রয়াত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ীর জন্য শোক প্রকাশ করে তিনি জানান, সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভারতরত্ন অথবা পদ্মবিভূষণ সম্মান দেওয়া উচিত ছিল কেন্দ্রের। তা না করে সংকীর্ণ রাজনীতির পরিচয় দিয়েছে বিজেপি। প্রসঙ্গত, আসন্ন পুরসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে ও ভোট প্রচারে মালদহে এসেছেন ফিরহাদ হাকিম। বুধবার গৌড় এক্সপ্রেসে মালদহে পৌঁছন তিনি।

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...