Monday, June 8, 2026

Police: ওসি সৌভিকের তৎপরতা, সামান্য সূত্র ধরে মিলল মহিলার জরুরি নথি

Date:

Share post:

তথ্য বলতে কিছুই ছিল না তিলজলা ট্রাফিক গার্ডের (Tiljala Traffic Guard) ওসি সৌভিক চক্রবর্তীর (Souvik Chakraborty) কাছে। তবুও খড়ের গাদায় সূঁচ খোঁজার মতোই সোর্স কাজে লাগিয়ে মহিলার জরুরি নথি কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করে দিলেন তিনি।

বুধবার সাড়ে চারটে নাগাদ সার্জেন্ট সুমন্ত পাল (Sumanta Paul) জানান, যে একজন মহিলা রাস্তায় কান্নাকাটি করছেন। জানা যায়, ওই মহিলা এসএসকেএম হাসপাতাল থেকে পঞ্চন্নগ্রামে যাওয়ার পথে ট্যাক্সিতে (Taxi) সব জিনিস ভুলে নেমে গিয়েছেন। তার মধ্যে মোবাইল ফোন এবং তাঁর ভাইপো সমস্ত মেডিক্যাল নথি, পরীক্ষার রিপোর্ট ছিল। বৃহস্পতিবার, তাঁর বড় অস্ত্রোপচার করা হবে। মহিলা ট্যাক্সির নম্বর মনে করতে পারেননি। ড্রাইভারের কোনও নির্দিষ্ট বিবরণও দিতে পারেননি। শুধু জানান, ট্যাক্সিচালক যাত্রাপথে জানিয়েছিলেন, তিনি সোনারপুরের খেয়াদা এলাকার বাসিন্দা। এতটুকু তথ্য দিয়েই সৌভিক চক্রবর্তী তৎক্ষণাৎ কাজ শুরু করেন। তিলজলা ট্রাফিক গার্ডের অধীন ও আশপাশের এলাকার সব ট্যাক্সি স্ট্যান্ডের সঙ্গে যোগাযোগ করেন তিনি। রুবি এলাকা থেকে সোর্স মারফৎ খবর পেয়ে, সোনারপুর থানার দুর্গানগরে পৌঁছয় পুলিশ। ট্যাক্সি ট্র্যাক করে সমস্ত হারানো নথি পুনরুদ্ধার করা হয়।

মহিলা ও তাঁর পরিবারের সদস্যরা কলকাতা ট্র্যাফিক পুলিশের এই তৎপরতায় অত্যন্ত খুশি। ওই গুরুত্বপূর্ণ রিপোর্ট এবং প্রেসক্রিপশন ছাড়া বৃহস্পতিবার অস্ত্রোপচার করা কখনওই সম্ভব ছিল না। সৌভিক ও তাঁর টিমকে অকুণ্ঠ ধন্যবাদ জানান তাঁরা।

আরও পড়ুন- দক্ষিণ  দমদম পুরসভায়  ১৬ নম্বর ওয়ার্ডে  উন্নয়নই হাতিয়ার তৃণমূল প্রার্থীর 

 

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...