Saturday, June 20, 2026

জাতীয় কর্মসমিতিতে দায়িত্ব ভাগ করে দিলেন নেত্রী, অভিষেকই সর্বভারতীয় সাধারণ সম্পাদক

Date:

Share post:

দিল্লির রাজনীতির দিকে নজর রেখে জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকে দায়িত্ব ভাগ করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে আনা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেককে শীর্ষে রেখেই কর্মসমিতির বৈঠকে গঠিত হল তৃণমূলের জাতীয় স্তরের একাধিক কমিটি। শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের প্রথম কর্মসমিতির বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করে পদাধিকারীদের নাম ঘোষণা করেন জাতীয় কর্মসমিতির সদস্য পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই তিনি জানিয়ে দেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই সীলমোহর দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি হয়েছেন যশবন্ত সিনহা, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুব্রত বক্সী।

এছাড়াও তৃণমূলের কর্মসমিতির বৈঠকের পর সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বৈদেশিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণ করবেন যশবন্ত সিনহা ও অমিত মিত্র। সর্বভারতীয় তৃণমূলের কোষাধ্যক্ষ করা হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসকে। তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হয়েছে সুখেন্দু শেখর রায়(রাজ্যসভা), কাকলি ঘোষ দস্তিদার(লোকসভা) ও মহুয়া মৈত্রকে। গুরুত্ব বাড়িয়ে ফিরহাদ হাকিমকে আনা হয়েছে সমন্বয়কারী পদে। উত্তর-পূর্ব রাজ্যগুলির সংগঠন দেখবেন সুস্মিতা দেব, সুবল ভৌমিক ও মুকুল সাংমা। এদিনে বৈঠকে ডাকা হয়েছিল মেঘালয়ের মুকুল সাংমা (Mukul Sangma), উত্তরপ্রদেশের রাজেশপতি ত্রিপাঠী, ত্রিপুরার সুবল ভৌমিক, গোয়ার লুইজিনহো ফ্যালেইরো, হরিয়ানার অশোক তানোয়ারকে। এনারাই ওই রাজ্যগুলিতে তৃণমূলের সংগঠন বৃদ্ধির দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন:বিধাননগরে কৃষ্ণাতেই ভরসা, আসানসোল- চন্দননগরে মেয়রের নাম ঘোষণা ফিরহাদের

উল্লেখ্য, ২৪ লোকসভা নির্বাচনকে নজরে রেখে তৃণমূলের প্রথম কর্মসমিতির বৈঠকের দিকে নজর ছিল জাতীয় রাজনীতি। সেখানেই এদিন পদ বন্টনের ক্ষেত্রে নবীন ও প্রবীণের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করা হয়েছে। জাতীয় রাজনীতিতে দায়িত্ব বাড়িয়ে গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো নেতৃত্বদের।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...